এক লাইন সরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* প্রিয় ভাগ্য, আমরা কি এ বছর বন্ধু হতে পারি?

* নতুন বছর হলো ক্যালেন্ডার কোম্পানিগুলোর আবিষ্কৃত একটি ছুটি। ওরা চায় না আপনি নতুন বছরে পুরোনো ক্যালেন্ডার ব্যবহার করেন।

* মাস পেরোলে আমরা বেতন পাই, নতুন বছর এলে তো আমরা বছরের বেতন পাই না! কেন?

* নতুন বছরে সাফল্য পাওয়ার একটাই উপায় আছে, ‘সফল হওয়ার সূত্র’ ঘরানার লেখাগুলো পড়া থেকে বিরত থাকুন।

* নকল বন্ধুরা আপনাকে চলন্ত গাড়ি থেকে ফেলে দিতে পারে, আর সে সময় আপনাকে দেখে যারা হাসবে, তারাই আপনার আসল বন্ধু।

* বলুন তো, নির্বোধেরা কীভাবে ভাবে?

* এখন যে অফিসে কাজ করি তা এতটাই জঘন্য যে অন্য কেউ যেন এই কষ্ট না পায় সে জন্য আমি চাকরিটা ছাড়ছি না।

* আমার ফোন যখনই সাইলেন্ট কিংবা ভাইব্রেট মোডে থাকে তখনই হারিয়ে যায়!

* বিজ্ঞানীরা সব সময় প্রমাণ করে যাচ্ছেন, মহাবিশ্ব পদার্থ দিয়ে তৈরি। আমার চারপাশে এত অপদার্থ কি তাহলে মহাবিশ্বের অংশ নয়?

* অহেতুক কৌতুক পড়ে যদি ওজন কমত!

সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র