এক লাইন সরেস
সাগরে অনেক মাছ থাকলেও সাগর কাউকে বের করে দেয় না, অফিস থেকে মাঝেমধ্যে আমাকে বের করে দেয়।
ধনী দেশের গরিবদের কাছ থেকে টাকা নিয়ে গরিব দেশের ধনীরাই যা ভোগ করে তা-ই হলো বৈদেশিক সাহায্য।
ছবি তোলার আগে আমাকে দারুণ লাগে।
আমি গত ১০ দিন ধরে অফিসে যাচ্ছি না, কেউ কি আমাকে মিস করছে না? কেউ তো খোঁজই নিচ্ছে না!
যারা চিন্তা করে তাদের কাছে জীবনটা কমেডি, আর যারা অনুভব করে তাদের কাছে জীবনটা ট্র্যাজেডি।
আমি বহু কাজ একসঙ্গে করতে পারি। অফিস মিটিংয়ে কোনো কিছু না বুঝে আমি বোঝার ভানও করতে পারি!
বসকে চমকে দেওয়ার জন্য মাঝেমধ্যে আমি অফিসে যাই না।
সময় নাকি উড়ে যায়, কোথায় গিয়ে পড়ে?
মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রতিযোগীরা শুধু পৃথিবী থেকে অংশ নেয় কেন?
আচ্ছা ধরুন, পৃথিবীতে কোনো কাল্পনিক প্রশ্ন না থাকলে কী হতো?
আমি আসলে সমাধানই পছন্দ করি না, আমি সমস্যা-প্রিয় মানুষ। এতে আপনার কোনো সমস্যা আছে?
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র