এক লাইন সরেস
* আগে টাকা ধার করতে বন্ধুদের প্রয়োজন হতো, এখন শুধু ফেসবুকে লাইকের জন্য দরকার হয়।
* ভোর পাঁচটায় যারা ঘুমাতে যায়, তারা বুদ্ধিমান; আবার যারা ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠে, তারাও বুদ্ধিমান।
* সিঙ্গেল তরুণীর ভাবনা: আমার স্বপ্নে দেখা রাজপুত্র কোনো সাদা ঘোড়ায় চড়ে আসছে না, সে মনে হয় কোনো কচ্ছপের পিঠে চড়ে আসার সময় পথ হারিয়ে ফেলেছে।
* আমার কোনো হেয়ার এক্সপার্টের পরামর্শের প্রয়োজন নেই, আমার বালিশই আমার চুলের স্টাইল ঠিক করে দেয়।
* আমার আলস্যের জন্য বস প্রতি মাসে আমাকে পুরস্কার দেন। আলস্যের কারণে পুরস্কারটা আর নেওয়া হচ্ছে না।
* কাণ্ডজ্ঞান বা কমনসেন্স আসলে ডিওডোরেন্ট বা পারফিউমের মতো, যাদের দরকার তাদের থাকে না।
* কিছু মানুষকে বোঝানো উচিত, মস্তিষ্ক আসলে স্মার্টফোনের একটা অ্যাপ। তাহলেই তারা সেটা ব্যবহার করতে শুরু করবে।
* প্রিয় গণিত বই, নিজের সমস্যা কেন নিজে সমাধান করছেন না? অযথা আমাদের বিরক্ত কেন করেন?
* পরীক্ষার হল যত নীরব, শিক্ষার্থীদের মধ্যে হতাশা তত প্রবল।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র