এক লাইন সরেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
* আমি প্রেমিকার চোখের মধ্যে হারিয়ে যাই, আবার আমি শপিং মলে গেলেও হারিয়ে যাই।
* আমি নিজের কেনা গাড়িতে চড়ে কাজ করতে যাওয়ার জন্য অফিসে কাজ করি।
* সুস্বাস্থ্যের জন্য ঘুম যতটা জরুরি, অফিসের জন্য ততটাই ক্ষতিকর।
* আমি একটা কাজের পেছনে সব সময় ১১০ ভাগ উজাড় করে দিই। তবে আমি আবার মাঝেমধ্যে দশমিক বসাতেও ভুলে যাই (এখানে যেমন হবে ১ দশমিক
১০ ভাগ)!
* সবকিছুতে শতভাগ দেওয়ার কোনো যুক্তি নেই, রক্তদানের সময়ও না।
* অন্যের ওপর কাজ চাপিয়ে দেওয়ার মতো দাতব্য কাজ আমি আর দেখি না।
* আপন বন্ধু তারাই, যারা আপনার জন্য জীবন দিতে রাজি কিন্তু এক পিস কেকের শেষ টুকরার জন্য আপনাকে মেরেও ফেলতে পারে!
* নিয়ম পালনে অনুমতি চাওয়ার চেয়ে নিয়ম ভেঙে ক্ষমা চাওয়া সহজ।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র