এক লাইন সরেস
* অফিসে দুই ধরনের বোনাস দেওয়া উচিত। প্রথমটা সাফল্যের জন্য, আর দ্বিতীয়টা ব্যর্থটা ঢাকার জন্য।
* জীবনে সমস্যা এড়িয়ে চলুন, নয়তো বিয়ে করুন।
* যে কেউ দ্রুতগতির গাড়ি চালাতে পারে, কিন্তু খুব কম মানুষই গাড়ি দ্রুত চালাতে পারে!
* ছোটবেলায় মা দেয়ালে লিখতে মানা করেছিল, আমি সেই অভ্যাস পরীক্ষার হল পর্যন্ত নিয়ে গেছি।
* ‘আমি’ বাংলা ভাষার সবচেয়ে ছোট বাক্যগুলোর একটি। ‘আমি পারি’ বাংলা ভাষার কি সবচেয়ে বড় বাক্য?
* স্মার্টফোন আকারে চিকন আর বুদ্ধিমান হচ্ছে, আমি আবার উল্টো, দিন দিন মোটা আর নির্বোধ হচ্ছি।
* বন্ধুকে জিজ্ঞেস করলাম, ‘এই মাছটা তুই নিজেই ধরেছিস?’ বন্ধু বলল, ‘না, একটা কেঁচো আমাকে সাহায্য করেছে।’
* : কমিশনার সাহেব বাসায় আছেন?
: জি না। কেন?
: আমার একটা চারিত্রিক সনদ দরকার।
: কিছুদিন পরে আসেন। কমিশনার সাহেব নারী নির্যাতনঘটিত এক মামলায় জেলে আছেন।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান, সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র