এক লাইন সরেস
* আমার স্ত্রী আমাকে যেকোনো মাফিয়া চক্র কিংবা গ্যাংয়ে যোগ দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে। কিন্তু শর্ত হচ্ছে—রাত নয়টার মধ্যে বাসায় ফিরতে হবে।
* শহরে লিফটই একমাত্র জায়গা, যেখানে প্রতিবেশীরা এক হওয়ার সুযোগ পায়।
* এই শহরে মাদক নিয়ন্ত্রণে আইন আছে, কাণ্ডজ্ঞানহীনদের নিয়ন্ত্রণে আইন নেই।
* যেকোনো যুদ্ধে যে বেঁচে থাকে, সে-ই বিজয়ী হয়!
* টমেটো হচ্ছে ফল, এটা জানা জ্ঞান। এই জ্ঞানকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া রাঁধুনির কাজ।
* আমাকে ‘অকর্মা’ বলে আমার মা যে আসলে কার ছেলেকে বকা দেন, বুঝি না!
* মাত্র একটা দেশলাইর কাঠিতেই পুরো বনে আগুন লেগে যায়; কিন্তু দেশলাই বাক্সের সব কাঠি শেষ হয়ে গেলেও চুলা জ্বালাতে পারি না আমি।
* মানুষ বলে, দোকানে গেলে তাদের টাকা শেষ হয়ে যায়; আর আমি ব্যাংকে গেলেই আমার সব টাকা ফুরিয়ে যায়!
* কম্পিউটারে দাবা খেলতে গেলে আমি সব সময় হেরে যাই; কিন্তু আমার সঙ্গে বক্সিংয়ে কম্পিউটার পেরে ওঠে না!
* অর্থ দিয়ে সুখ কেনা যায় না; কিন্তু আইফোন, আইপ্যাড কেনা যায়।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র