এক লাইন সরেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
* বাস্তব ঘটনা অবলম্বনে সিনেমা নির্মিত হয়। বাস্তবে তো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আবহসংগীত থাকে না, সিনেমায়
কেন থাকে?
* সমুদ্রে নৌকা চালানো মানেই আপনি মৎস্যজীবী নন, আবার গাড়ির পাশে দাঁড়িয়ে ছবি তুললেই গাড়ির মালিক হয়ে যান না।
* ‘সুন্দর’, ‘কাণ্ডজ্ঞানহীন’ ও ‘বুদ্ধিহীন’—এই তিনটি থেকে দুটি বেছে নিতে বললে কোনটি নেবেন?
* উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে আলস্য উপভোগ করার
একটা অভ্যাসমাত্র।
* আপনি কি অন্যদের মতো টিউব থেকে বেশি টুথপেস্ট বের হলে ফেলে দেন? নাকি আমার মতো খেয়ে ফেলেন?
* সব সময় ঝুঁকি নিন, চোখ বন্ধ করে সামনে এগিয়ে যান। যদি তা না পারেন, তাহলে আমার মতো চোখ বন্ধ করে লিফটে উঠে পড়ুন, আর ভাবুন ‘আমি ওপরে উঠছি।’
* আমার বস মনে হয় আগের জীবনে শিক্ষক ছিলেন। শুধু আমাকেই কেন তাঁর জ্ঞান দিতে হবে?
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র