এক লাইন সরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* হতাশা আসলে উত্তেজনাবিহীন রাগ।

* অন্যায় করার জন্য অনুতপ্ত হই না আমি, অন্যায় করে ধরা পড়ার জন্য ভীষণ অনুতাপ হয় আমার।

* আপনি জানেন কি, আপনি অনেক কিছুই জানেন না?

* যারা অফিসে কাজ পারে না, তারাও কিন্তু আপনার জীবনে সুখ আনতে পারে। কখনো তাদের মনে মনে বকা দিয়ে শান্তি পেয়েছেন কি না, বলুন?

* আমি অফিসে ঘুমালে সবাই রাগ করে। ‘আমি চোখ বন্ধ করে ভাবছি’ বললে সবাই শ্রদ্ধা করে। অদ্ভুত অফিস।

* পৃথিবীতে বেঁচে থাকা আমার জন্য অনেক ব্যয়বহুল। কিন্তু প্রতিদিন একবার করে সূর্যের চারদিকে ঘুরি বলে খরচটা মেনে নিচ্ছি।

* আমি অফিসে কাজের ভিড়ে এতটাই হারিয়ে যাই যে আমাকে খুঁজে বের করতে কারণ দর্শানোর নোটিশ দেন স্বয়ং বস।

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান

সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র