এক লাইন সরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

: নদীতে কখনো এক পাশওয়ালা সেতু দেখেছেন? তাই কিছু শুরু করলে শেষ করা শিখুন।
: এক পরিসংখানে দেখা যায়, সেই গানই আমাদের কাছে বাজে লাগে যা আমরা বেশিবার শুনি।
: সাফল্যের জন্য যে সিঁড়ি বেয়ে আমরা ওপরে উঠি, তা দিয়ে যে নিচে নেমে অন্যদের সাফল্যের কথা বলা যায়, তা আমরা ভুলে যাই।
: কর্মীদের জন্য অফিসের বসদের প্রিয় একটি বাক্য হলো, ‘থিংক আউট অব দ্য বক্স’। যার অর্থ হলো বসের রুমের বাইরে বসেই কর্মীদের কাজ করতে হয়।
: সেতু: গাড়িও যে পানির ওপরে চলতে পারে, সেটার বৈজ্ঞানিক প্রমাণ।
: পৃথিবীর ইতিহাস দুই ভাগে ভাগ করা হয়। ডিএসএলআর ক্যামেরা আবিষ্কারের আগে, ও ফটোশপের উদ্ভাবনের পরে।
: বিশ্বাস করুন আর না–ই করুন, আপনি ৫০০ টাকা তুলুন, আর পাঁচ লাখ টাকা তুলুন, এটিএম মেশিন একই ধরনের শব্দ করবে।
: তিনিই প্রকৃত পত্রিকা পাঠক, যিনি আগে চাকরির বিজ্ঞাপন পড়ে তারপর রাশিফল পড়ে চাকরির জন্য আবেদন করেন।
: আশাবাদী হতে শিখুন। দীর্ঘ সারির শেষে দাঁড়িয়ে আশাবাদী হোন আপনার পেছনে একদল আশাবাদী মানুষ এসে দাঁড়ালে আপনি সারির মাঝামাঝি চলে আসবেন।
: এক পরিসংখানে দেখা যায়, সবকিছু আসলে দেখা যায় না।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র