এক লাইন সরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* সিলেবাসের বাইরে বলে কিছু নেই! যা বাইরে আছে, তা নিয়েই আরেকটা সিলেবাস আছে, সেটা আবার আপনার কাছে নেই।

* পৃথিবীতে কেউ খুব দ্রুত ধনী হতে পারেনি। দ্রুত ফতুর হওয়ার সংখ্যা বেশি বলে কোনো রেকর্ড বই লেখা হয়নি।

* মিথ্যা তিন প্রকার। এক. সত্য সত্য মিথ্যা (যা কেউ বোঝে না)। দুই. কঠিন মিথ্যা (যা জন্ম থেকেই মিথ্যা) আর তিন. ফেসবুকের চেক-ইন।

* কোনো কিছু অন্যের সঙ্গে ভাগ করলে আনন্দ বাড়ে। গাড়ি চালানোর সময় রাস্তাও অন্যদের সঙ্গে ভাগ করুন।

* মৃত্যু: ব্যাটারিবিহীন মুঠোফোন।

* আমি কখনোই কাউকে বোঝাতে পারি না আমি কতটা দ্বিধান্বিত। কতটা বেশি বা কতটা কম, সেটাই বুঝিয়ে বলে উঠতে পারি না। নাকি পারি! কে জানে!

* জীবন আসলে রেললাইন। আপনার ওপর দিয়ে সবাই ট্রেন চালিয়ে যাবে, আপনি কিছুই বলতে পারবেন না।

* শিক্ষকদের চেয়ে অভাগা কেউ কি আছে? কি পরীক্ষা, কি ক্লাস—অধিকাংশ সময় তো তাঁরা দাঁড়িয়েই থাকেন। মাঝেমধ্যে দু-একজন রোমাঞ্চপ্রিয় শিক্ষার্থীও অবশ্য দাঁড়িয়ে থাকে।

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র