এক লাইন সরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* ফাইনাল খেলায় পরাজিত দলের সুবিধা বেশি। শোকেসে ছোট ট্রফি সাজিয়ে রাখতে কম জায়গার দরকার হয়।
* ক্রিকেট খেলা সবার আগে শুরু করে একজন বোলার।
* সবকিছু নিখুঁত হতে নেই বলেই সবুজ ক্রিকেট মাঠের মাঝখানে বাদামি রঙের পিচ থাকে।
* একটি ব্যাট, ব্যাটসম্যান ও বোলার—দুজনেরই দুঃস্বপ্নের কারণ হতে পারে। কিন্তু একটি বল দুই দল মিলিয়ে ২২ জনকেই নাচায়।
* যেভাবেই ক্রিকেট খেলা হোক না কেন, বল আপনার সামনে থাকবে কিংবা আপনি বলের পেছনে থাকবেন।
* আলস্যের অপর নাম টি-টোয়েন্টি ম্যাচে সিঙ্গল রান নেওয়া।
* বল ছাড়া ক্রিকেট, সূর্য ছাড়া আকাশ আর স্মার্টফোন ছাড়া তরুণ চিন্তা করা অসম্ভব।
* কারও জন্য ক্রিকেট খেলা বসে থাকে না। কোনো দিন দেখেছেন, একজন কমে ক্রিকেট খেলা হতে?
* ক্রিকেট মাঠ বৃত্তাকার, পিচ চতুর্ভুজাকার, ব্যাট অষ্টাভুজাকার-ক্রিকেটের জ্যামিতিক জ্ঞান ফুটবলের মতোই গোলাকার।
* স্টেডিয়ামের গ্যালারি অদ্ভুত এক জায়গা! মানুষ টিকিট কেটে এক দলকে পরাজিত হতে দেখতে আসে।
* খেলার মাঠে নেতা একজনই থাকে, তাকে অধিনায়ক বলে। তার অধীনে ১০ জন ফিল্ডার, দুজন ব্যাটসম্যান ও দুজন আম্পায়ার দেখা যায়।
* ক্রিকেট একটি গতিশীল বিজ্ঞান, আম্পায়ারের দুই হাত সেই বিজ্ঞান নিয়ন্ত্রণ করে।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র