এক সৈনিকের যুদ্ধ দিনের স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৪০ সালের ২৫ ডিসেম্বর। চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের সামনে বোমা বর্ষণ হচ্ছে। জাপানি সৈন্যদের ভারী বোমা বর্ষণে দিগিবদিক ছুটছে ব্রিটিশ সৈন্য। চারদিকে বারুদের গন্ধ আর আহত ব্যক্তিদের চির‌্যাকার। বোমার মধ্যেও আহত ব্যক্তিদের চিকির‌্যাসা দিতে এগিয়ে আসে ব্রিটিশ সৈন্যদের ১০ জনের মেডিকেল টিম। এ দলের একজন সদস্য ২২ বছরের সাহসী তরুণ ননী গোপাল সরকার। এই সাহসী বাঙালি সেদিন মৃত্যুকে তুচ্ছ করে মিত্র বাহিনীর পক্ষে কাজ করেন। সেবা দিয়েছেন যুদ্ধাহত ব্যক্তিদের।পিতা-মাতার প্রথম সন্তান ননী গোপাল সরকারের জন্ম ১৯১৮ সালে ফটিকছড়ির পৈত্রিক বাড়িতে। কৃষক পিতার আর্থিক অসঙ্গতির কারণে পড়ালেখা বেশি দূর এগোয়নি। তখন চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোল। ১৯৩৮ সালে মেট্রিকুলেশন পাস করে চাকরির সন্ধানে নামতে হয় পথে। ১৯৩৯ সালে লক্ষ্মৌতে ট্রেনিং শেষ করে ৩২ টাকা বেতনে ব্রিটিশ পুলিশ হিসেবে কর্মজীবন শুরু করেন। কয়েক মাস পর জীবনযাত্রার মানের উন্নতির আশায় ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন ৬৫ টাকা বেতনে। পরবর্তী সময়ে ১৯৪০ সালে ইন্ডিয়ান আর্মি মেডিকেল কোর ক্লার্ক-হাবিলদার পদে যোগদানের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সম্পৃক্ত হন। মিত্র বাহিনীর এ সৈনিক এখন জীবন সায়াহ্নে। বার্ধক্য কেড়ে নিয়েছে দুই চোখের জ্যোতি, কমিয়ে দিয়েছে শ্রবণশক্তি। কিন্তু ৯২ বছর বয়সেও এখনো উজ্জ্বল যুদ্ধের সেই স্মৃতি। যুদ্ধ দিনের কথা জিজ্ঞেস করতেই খুলে যায় স্মৃতির জানালা। বললেন, ‘তখন উপমহাদেশেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়ছে। আমাকে ১৪ ব্রিটিশ জেনারেল হাসপাতালে (ইন্ডিয়ার বেরিলি) বদলি করা হয়। হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমান্ডিং অফিসার কর্নেল মরিসন পুত্র স্নেহে দেখতেন আমাকে। কয়েক মাস পর দুজনেই একত্রে ১২ ব্রিটিশ জেনারেল হাসপাতালে (ঢাকার রমনা) বদলি হলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ অবধি এখানে কর্মরত ছিলাম।’ বিভীষিকাময় সেই দিনগুলির প্রতিটি মুহূর্ত ছিল বেদনাদায়ক। যুদ্ধে আহত ব্যক্তিদের সেবা করে কাটত দিন-রাত। আবার যুদ্ধক্ষেত্র থেকে কখন ডাক আসবে এ জন্য প্রস্তুত থাকতে হতো। উপমহাদেশের আসাম, মনিপুর, রামু, উখিয়া, টং বাজার, বলি বাজার, কক্সবাজার প্রভৃতি স্থানে তুমুল যুদ্ধ হয়। যুদ্ধ শেষ হলে তিনি পুনরায় ইন্ডিয়ান আর্মি মেডিকেল কোরে ফিরে যান। কিন্তু ৪৭ সালে দেশ ভাগের সময় পৈত্রিক ভিটা-মাটির টানে থেকে যান অখণ্ড পাকিস্তানে। আর ইতি টানেন সামরিক জীবনের। ১৯৭১ সালের পর চট্টগ্রামে সদরঘাট এলাকায় থিতু হন।