এক হাজার ৫৮ মৎস্যজীবী পরিবারে চাল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা উপজেলায় জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় মৎস্যজীবীদের মাঝে প্রায় ১৩০ মেট্রিক টন চাল খাদ্য-সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে। ১০ মে চাল বিতরণ শুরু হয়ে ১৪ মে শেষ হয়েছে। উপজেলার এক হাজার ৫৮টি পরিবারে এসব চাল বিতরণ করে উপজেলা মৎস্য কার্যালয়।সূত্র জানায়, সরকার আনোয়ারার বঙ্গোপসাগর উপকূল, শঙ্খ, চাঁনখালী ও কর্ণফুলী নদীতে গত ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চার মাস মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এতে মৎস্যজীবীরা অনেকটা বেকার হয়ে পড়েছেন। সংশ্লিষ্ট পরিবারগুলোকে সহায়তা হিসেবে সরকার এসব চাল বিতরণ করেছে। প্রতি মাসে ৩০ কেজি করে চার মাসের জন্য ১২০ কেজি চাল দেওয়া হয়েছে এসব পরিবারকে।এর মধ্যে বৈরাগ ইউনিয়নে ২২, বারশত ইউনিয়নে ৩৫, রায়পুর ইউনিয়নে ৬১৩, বরুমচড়ায় ৮৮, বারখাইনে ২০, হাইলধরে ৪১, পরৈকোড়ায় ৩৯, জুঁইদণ্ডীতে ২০০টি পরিবারে চাল দেওয়া হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় এসব পরিবারকে সহায়তা হিসেবে এসব দেওয়া হয়েছে।’