একই ছাদের নিচে হরেক আয়োজন
একই ছাদের নিচে পাওয়া যায় সবকিছু, মাছ-মাংস থেকে শুরু করে সেমাই-চিনি। আর আছে পোশাকের সম্ভার। তাই নগরের সুপারশপে নিত্যদিনের সওদাপাতির পাশাপাশি ঈদের কেনাকাটাও সেরে নিচ্ছেন লোকজন। লিখেছেন সালমা আহমেদ খুলশি মার্টের নতুন সংযোজনঈদের বাজারে খুলশি মার্টের নতুন সংযোজন কে লাইফ। এখানে আছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিশাল আয়োজন। চাল, ডাল, তেল, মাছ, মাংস, সবজি, শাক, ফল, বিভিন্ন দেশি-বিদেশি চকলেট, চিপস, প্রসাধন থেকে শুরু করে সবই আছে। বিক্রয়কর্মীরা জানান, বাইরের বাজারদরের সঙ্গে মিল রেখেই পণ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে। রমজান ভ্যালু প্যাকে একসঙ্গে ছোলা, ডাল, চিনি ও অন্য সামগ্রী কিনতে পারছেন ক্রেতারা। এ প্যাকে প্রতিদিন ৩৫-১১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়ে থাকে। সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে জাকাতের শাড়িও। খুলশি মার্ট ও কে লাইফের মহাব্যবস্থাপক মো. জি রব্বানী মিলন বলেন, ‘আমরা কে লাইফ ও খুলশি মার্টের পাশাপাশি তাভা নামে একটি রেস্টুরেন্টেও পরিচালনা করছি। এ রেস্টুরেন্টে প্রতিদিন ১১০ পদের ইফতারি বিক্রি করছি। এ ছাড়া কে লাইফ হলো আমাদের নতুন সংযোজন। এখানে মহিলাদের ব্যাগ, জুতা, ব্র্যান্ড পারফিউম, সাধারণ পোশাক, বিছানার চাদর পাওয়া যায়। কিছু দিনের মধ্যে অনেক নতুন কাপড় ও গহনা আসবে।’কে লাইফে ঘর সাজানোর জিনিস নিয়ে একটি মেলাও চলছে বর্তমানে। এ মেলায় প্রায় সব জিনিসের ওপর পাঁচ থেকে ৩৫ শতাংশ ছাড়ও চলছে। ওয়েল মার্টের আয়োজনওয়েলমার্টে প্রায় সব ধরনের গ্রোসারি পণ্যের পাশাপাশি তৈরি পোশাকও রয়েছে। প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এম এইচ এস হিলালী বলেছেন, ‘এ বছর আমরা ভারত ও থাইল্যান্ড থেকে বেশ কিছু ভালোমানের তৈরি পোশাক, লেডিস ব্যাগ, জুতা ও জুয়েলারি আনব। আগামী বৃহস্পতি বা শুক্রবারের মধ্যে এগুলো চলে আসবে। এগুলোর মূল্য মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত প্রায় সবার ক্রয়সীমার মধ্যে থাকবে বলে আশা করি।’ওয়েলমার্টে প্রতিদিনই শাকসবজি, দেশি ও বিদেশি ফল, মাছ, মাংস ও প্রসাধনসামগ্রী বিক্রি করা হয়ে থাকে। এগুলোর মূল্য তেমন পরিবর্তন হয় না। আগোরার পথচলাগত ২৬ মে উদ্বোধন করা হয়েছে আগোরা সুপারশপ। সংশ্লিষ্ট লোকজন জানান, ‘এটি একটি আন্তর্জাতিক মানের সুপার মার্কেট। এখানে প্রায় ১১টি বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগে দেশি ও বিদেশি পণ্য বিক্রি করা হয়। মাছ, মাংস, শাকসবজি, ফল, চাল, ডাল, তেল, রসুন, পেঁয়াজ, আদা, আলু সবই পাওয়া যায়। বিশেষ হিমাগারের ব্যবস্থা আছে। বিক্রয়কর্মীরা জানান, তাঁরা ক্রেতাদের প্রতি বেশ যত্নবান। ক্রেতাদের চাহিদা ও পছন্দ সম্পর্কে বিশেষ খেয়াল রাখেন। কিডস কর্নারে বিভিন্ন ব্র্যান্ডের রং, পেনসিল, রাবার, স্কেল, পেনসিল বক্স, খেলনা পাওয়া যায়। রয়েছে বিভিন্ন ধরনের তৈজসপত্র। এখানে খাসি, মুরগি, গরুর মাংসের পাশাপাশি কবুতর, কোয়েল, হাঁসও পাওয়া যায়। বিভিন্ন প্রকার চিংড়ি মাছ, সরপুঁটি মাছ, বেলে মাছ, বাটা মাছ, বড় পোয়া মাছ, সামুদ্রিক মাছ বিক্রি হয় বাইরের বাজারদরের মতোই। এ ছাড়া কেপসিকাম, সাজার শিম পাওয়া যায়। থাই ডুরিয়ান, ফুজি আপেলসহ সুস্বাদু ফলও কেনেন ক্রেতারা। বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম ও প্রসাধনসামগ্রীর চাহিদা সবচেয়ে বেশি বলে জানান সংশ্লিষ্টরা। বিগবাজারনগরের জামালখানে সুপারশপ বিগবাজার ইতিমধ্যেই ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এ এলাকায় এটিই একমাত্র এ ধরনের বিপণিকেন্দ্র। বিগবাজারে অন্য সব প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি ঈদের জন্যও রয়েছে বিশেষআয়োজন। বিশেষকরে দেশি-বিদেশি পাঞ্জাবি ও শাড়ির জন্যই এখানে ক্রেতারা ভিড় করছেন। পাশাপাশি আছে শিশুর পোশাক, সালোয়ার কামিজ, জুতা, বেল্ট, তৈজসপত্র, প্রসাধন, গহনাসহ রকমারি পণ্য।