সাজ পোশাক
একই শাড়িতে ভিন্ন উপস্থাপনা
একই শাড়ির সঙ্গে তৈরি করা যায় দুই ধরনের লুক, সহজেই এবং শৈল্পিকভাবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাড়ির সঙ্গে চাদর
ডেনিমের চাদর কয়েক বছর ধরেই চলছে। জমকালো পোশাক বা শাড়ির সঙ্গেও পরা যাবে। তবে সে ক্ষেত্রে চাদরের নকশার ওপর নজর দিন। বিয়েবাড়ির জন্য জমকালো কাজ করা আছে, এমন ডেনিমের চাদরই মানানসই। এখানে সিল্কের শাড়ির সঙ্গে নেওয়া টেনসিল ডেনিমের চাদরটিতে আছে সাদা রঙের টার্সেল। পুরো চাদরে আছে সাদা রঙের ছাপা নকশা।
শাড়ির সঙ্গে জ্যাকেট
শাড়ির সঙ্গে পরা হয়েছে জ্যাকেট। শীতে যাঁরা চাদর বহন করতে চান না, তাঁদের জন্য আদর্শ। পুরো জ্যাকেটে তুলে ধরা হয়েছে ডিসচার্গজ ও পিগমেন্ট স্ক্রিন প্রিন্ট