প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাবেশ ডেকেছিনু, কত যে আশা
অফিসেতে বসে আছি, ভুলেছি বাসা
আবেদন হলো সারা
নেই কোনো আইন–ধারা
ক্ষোভ দেয় মাথাচাড়া
হারিয়েছি ভাষা
চারপাশ চেয়ে দেখি ট্রাকেতে ঠাসা!
একখানি অফিসেতে আমি একেলা
তেরোখানা ট্রাকের ওই বসেছে মেলা
গেট পারে যেই দেখি
গণতন্ত্রের দশা একি!
নিরাপত্তার কথা মেকি
সরকারি খেলা
ওপারেতে ইটের ট্রাক, আমি একেলা!
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতা অবলম্বনে
লেখা: শাহরিয়ার মুক্তার