একক মূকাভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীর লোকমান
মীর লোকমান

সামাজিক ও নৈতিক অবক্ষয় এবং সমাজের বিভিন্ন অন্যায়-অনাচার মূকাভিনয়ের মাধ্যমে তুলে ধরেন ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু মীর লোকমান।
‘এখন এই সময়ে’ শিরোনামে গত ১৪ মে ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু মীর লোকমানের ষষ্ঠ একক মূকাভিনয় অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলোর প্রশিক্ষণ কক্ষে বিকেল পাঁচটায় শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ছয়টায়।
মানব সভ্যতার বিকাশ, মূকাভিনয়-সৃষ্টির প্রারম্ভে পৃথিবী, এ ছাড়া সেলফি মেনিয়া, ভালোবাসা এবং অতঃপর, একটি অমীমাংসিত জিজ্ঞাসা, দড়ি টান, চেয়ার ইত্যাদি বিষয় নিয়ে মূকাভিনয় প্রদর্শন করেন।
‘না বলা কথাগুলো না বলেই হোক বলা’ স্লোগানে সারা দেশের স্কুল, কলেজ, জেলা, উপজেলায় ২৫০টিরও বেশি প্রদর্শনী করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইম অ্যাকশন সোসাইটির প্রতিষ্ঠাতা মীর লোকমান।