একজন চোরের আত্মজীবনী
(সংক্ষিপ্ত ও পরিমার্জিত)আমি একজন চোর। একদিন চুরি করতে গিয়ে গেরস্থের তাড়া খেয়ে গিয়ে ঢুকলাম আলুর গুদামে। আমি একটা আলুর বস্তার ভেতর ঢুকে পড়লাম। ছুটতে ছুটতে গেরস্থও এসে ঢুকল আলুর গুদামে। কী মনে করে যেন হাতের লাঠি দিয়ে একটা বস্তায় খোঁচা দিল।আমি ভেতর থেকে শব্দ করলাম, ‘ম্যাঁও’। ভাবলাম, বিড়ালের মতো শব্দ করলে ব্যাটা বুঝবে না। কিন্তু ব্যাটা ঠিকই টের পেল।বলল: ওরে, আলুর বস্তায় কখনো বিড়াল থাকে? বলেই গেরস্থ ব্যাটা বস্তার ভেতর থেকে আমাকে পাকড়াও করল।পরের দিন আবার গেলাম চুরি করতে এবং আবার গেরস্থের তাড়া খেয়ে গিয়ে ঢুকলাম সেই আলুর গুদামে। ভাবলাম, এবার বস্তা থেকে আমাকে বের করতে পারবে না। গেরস্থ যখন হাতের লাঠি দিয়ে বস্তায় খোঁচা দিল, আমি ভেতর থেকে শব্দ করলাম, ‘ঘেউ ঘেউ’! ভাবলাম, এবার কুকুর সেজে থাকব।কিন্তু এবারও ব্যাটা টের পেয়ে গেল। বলল: ওরে, আলুর বস্তায় কখনো কুকুর থাকে? আমি অনেক চিন্তা করে দেখলাম, আলুর বস্তায় আসলে আলুই থাকে। কুকুর-বেড়াল থাকে না। তাই পরের দিন যখন আবার গিয়ে আলুর বস্তায় লুকালাম, তখন প্ল্যান করে রেখেছিলাম অন্য কিছু বলব। যথারীতি গেরস্থ হাতের লাঠি দিয়ে বস্তায় খোঁচা দিতেই এবার ভেতর থেকে শব্দ করলাম, ‘আলু, আলু’!তারপরের কথা আর বলতে চাই না। আমি যতই বোঝাই, বস্তার ভেতর আলু। আমি না। কোনোই কাজ হয় না। মাথায় আর পিঠে কিছু আলু নিয়ে, মানে আলুর মতো ফুলে গিয়েছিল আর কি...এমন কিছু চিহ্ন নিয়ে বাসায় ফিরতে হয়েছে।আমি সামান্য গেরস্থের বাড়ি চুরি করতে পারি না। কিন্তু অনেকেই পুরো দেশ চুরি করে বিদেশ নিয়ে যাচ্ছে! ওনাদের প্রতি আমার হাজার সালাম।