একজন নারীর হাত ধরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব নারী দিবেস সিলেট বন্ধুসভার আয়োজন
বিশ্ব নারী দিবেস সিলেট বন্ধুসভার আয়োজন

বিশ্ব নারী দিবস উপলক্ষে প্রথম আলো সিলেট বন্ধুসভার বন্ধুরা সিলেট দলদলি পাহাড়ে আয়োজন করে ‘একজন নারীর হাত ধরে ৫০ জন নারীর স্বাবলম্বী হওয়ার চেষ্টা’ অনুষ্ঠানটি। অনুষ্ঠানে সফল নারী উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা আলম।
কীভাবে সেলাই কাজের মাধ্যমে স্বাবলম্বী হতে হয়, তার কিছু কৌশল উল্লেখ করেন তিনি। এ ছাড়া তিনি নারীদের স্বাস্থ্যবিষয়ক কিছু তথ্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চা-বাগানের পঞ্চায়েত সদস্যরা। এতে চা-বাগানের মোট ৫০ জন নিরক্ষর শ্রমজীবী নারী উপস্থিত ছিলেন।
চোখ খুলে দিয়েছে এবং ফরিদা আলমের দেখানো পথ অনুসারে তাঁরা এগিয়ে যাবেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুসভার সভাপতি অনামিকা রায়, আম্রিন মউ, অরুণ, সাকির, বিভাস, প্রিতম, রাসেল, রনি, অভি, রুপম, সুভ, হাসানসহ বন্ধুসভার অনেক তরুণ সদস্য।