স্কুলে শিক্ষার্থীরা এসেছে। ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা। সব চলছে আগের মতোই। শুধু নেই সবার প্রিয় শিক্ষক নার্গিস আক্তার। যিনি কখনো স্কুলে অনুপস্থিত থাকতেন না। ১৬ এপ্রিল স্কুলে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় মারা যান নার্গিস আক্তার।প্রায় দুই বছর ধরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চঁাচড়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বামী শাহিনুর রহমান বলেন, Èওই দিন একমাত্র সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা ছিল। আমি বলেছিলাম স্কুলে না যাওয়ার জন্য। কিন্তু নার্গিস তো কখনো ছুটি নিত না। সেদিনও নেয়নি।'এই শিক্ষকের বাড়ি ঝিনাইদহের কোটচঁাদপুর উপজেলার ফুলবাড়ি গ্রামে। রিয়াজ উদ্দিনের মেয়ে নার্গিস আক্তারের বিয়ে হয় ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে শাহিনুর রহমানের সঙ্গে। ২০১১ সালের ১৮ জুন কালীগঞ্জ উপজেলার চঁাচড়া মাধ্যমিক বিদ্যালয়ে গ্রন্থাগারিক পদে যোগদান করেন নার্গিস। পরে নিজের যোগ্যতায় তিনি এই স্কুলের শিক্ষক হিসেবে যোগ দেন।চঁাচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান হোসাইন বলেন, একটি দিনের জন্যও নার্গিস স্কুলে অনুপস্থিত থাকেননি। সপ্তম শ্রেণীর ইংরেজি ও বিজ্ঞান আর নবম শ্রেণীর কৃষিবিজ্ঞানের ক্লাস নিতেন। ক্লাসে তঁার পাঠদানের কেৌশল অন্য রকম ছিল। শিক্ষার্থীরা তঁাকে খুব ভালোবাসত।উলে্লখ্য, ১৬ এপ্রিল যশোর-ঝিনাইদহ সড়কের কালীগঞ্জের বেজপাড়ার প্রথম আলো সড়কের সন্নিকটে সড়ক দুর্ঘটনায় পঁাচজন অটোরিকশা যাত্রী নিহত হন। তঁাদের মধ্যে একজন শিক্ষক নার্গিস আক্তার। যিনি বাড়ি থেকে বের হয়েছিলেন স্কুলের উদ্দেশে।