একজন শাহনাজ হুসনে জাহান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহনাজ হুসনে জাহান ভারতের পুনায় অবস্থিত ডেকান কলেজ পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে প্রত্নতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি নেন। এ সময়ে তিনি বেশ কিছু প্রত্নতাত্ত্বিক খননকাজে অংশ নিয়েছেন। দেশে ফিরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে খননকাজ করেছেন। এ ছাড়া তিনি প্রত্নতাত্ত্বিক গবেষণার কাজে ঘুরে এসেছেন যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, ইতালি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থান। অংশ নিয়েছেন বিভিন্ন সেমিনারে। এখন তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।