একজন সাংবাদিকের জীবনে ৩২ ধারার প্রভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

খবর: প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে, আইনের ৩২ ধারাটি স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বাধা হবে বলে মনে করছেন সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের মানুষ। (সূত্র: প্রথম আলো, ৩১ জানুয়ারি ২০১৮)

পাত্র খুবই ভালো, আপনার ভাগনির জন্য পারফেক্ট। বয়স মাত্র ৩২...

কী, ৩২? না না, এই পাত্রের সঙ্গে আমার ভাগনির বিয়ে হতে পারে না! নেভার।

এত দিন ধরে তোমাকে কী শেখালাম! ৩২-এর চেয়ে ৫৭ কীভাবে বড় হয়?

স্যার, আমার বাবা সেদিন ফোনে বলছিলেন, ৫৭-এর চেয়ে ৩২ বড়। আমি কী করব!

স্যার, বিদেশিটা ৫৭ টাকা কেজি। আর এইটার কেজি ৩২।

৩২-এর দরকার নাই, আপনি ওই ৫৭ টাকার বিদেশিটাই দেন।

ভাই, ৩২ ট্রাক ইয়াবা ধরা পড়েছে। বিরাট খবর, লিড হওয়া দরকার।

৩২ সংখ্যা নিয়া কোনো কথাই বলবা না। যাও, এই নিউজ ছাপা হবে না।

৩২টা দাঁতই আপনার ঠিক আছে। একটা দাঁত অহেতুক কেন ফেলবেন?

ভাই, ৩২ সংখ্যাটা নিয়ে অনেক টেনশনে আছি। আপনি প্লিজ ফেলে দেন।