একঝাঁক যুক্তিবাদীর পথচলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিতর্কচর্চায় যুক্ত হলো আরও একঝাঁক যুক্তিবাদী তারুণ্য। যারা বিতর্কের মাধ্যমে গড়ে তুলবে আগামীর বাংলাদেশ। গত ২৪ মে নগরের একটি রোস্তোরাঁয় হয়ে গেল নতুন বিতার্কিকদের কোর্স সমাপনী সনদ বিতরণ। দৃষ্টি স্কুল অব ডিবেটের ১৩তম ব্যাচের এই সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের প্রাক্তন সভাপতি আলী আহমদ। অতিথি ছিলেন দৈনিক পূর্বদেশ-এর যুগ্ম সম্পাদক আবু তাহের মুহাম্মদ, কনফিডেন্স সিমেন্টের নির্বাহী পরিচালক জহির উদ্দীন আহমেদ ও জিবস চট্টগ্রামের পরিচালক গোলাম কিবরিয়া।
দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৃষ্টির সহসভাপতি সাইফ চৌধুরী, সাবেক অর্থ সম্পাদক আরিফ জিয়া, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, সাবের শাহ, ঊর্মি আচার্য, সাংগঠিক সম্পাদক সাইফুদ্দীন, মিডিয়া ও কমিউনিকেশন সম্পাদক জুনায়েদ কৌশিক চৌধুরী, সহসম্পাদক শুভাশিষ চৌধুর, কাজী আরফাত প্রমুখ। প্রধান অতিথি আলী আহমেদ বলেছেন, ‘একজন বিতার্কিক পারে যুক্তির আলোর মাধ্যমে সমাজকে আলোকিত করতে। যুক্তির আলোয় উদ্ভাসিত হোক তারুণ্য। বিতর্কের মাধ্যমে সৃষ্টি হোক নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা। তিন মাসব্যাপী চলা বিতর্কের এই নিয়মিত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩১ জন ছাত্রছাত্রী।