একটা ভুল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসের ঘটনা। সেদিন আব্বুর সঙ্গে ইস্টার্ন প্লাজায় গিয়েছিলাম একটা মুঠোফোন কিনতে। এক এক করে বিভিন্ন ব্র্যান্ডের ফোন দেখতে দেখতে সেগুলোর ক্যামেরা পরীক্ষা করছিলাম। একটা ফোন হাতে নিয়ে সেটার গ্যালারিতে দেখলাম কয়েকটা ছেলের ছবি। ছবিগুলো জুম করে দেখতে লাগলাম যে কতটুকু পর্যন্ত জুম করলে ছবিগুলো স্পষ্ট আসে। আমি ছবিগুলো জুম করছি আর আব্বুকে বলছি, ‘এই ছবিটা ভালো ওঠেনি। স্টাইলটা অন্য রকম করলে ভালো হতো। এখানে সুন্দর লাগছে, তবে ওই ছবিটা দেখতে অনেক ভালো। কিউট লাগছে...।’ আমি তো আমার মতো করে কথাগুলো বলেই যাচ্ছি। হঠাৎ একটু পরে খেয়াল করলাম, এতক্ষণ আমি যাদের ছবিগুলো দেখছিলাম আর এমন সব মন্তব্য করছিলাম, তারা আর কেউ নয়, ওই শোরুমেরই কর্মরত লোকজন। তারা আমার দিকে এতক্ষণ অবাক হয়ে হাঁ করে তাকিয়ে ছিল। কী যে লজ্জা পেয়েছি, তা আর বলতে!
তাসনীম ফাতেমা, কুমিল্লা।