একটি অন্য রকম কাল্পনিক সাক্ষাৎকারে হুমায়ূন আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ এবার মুখোমুখি হয়েছেন রস+আলোর প্রশ্নের। বাংলা সাহিত্যের এই গ্র্যান্ডমাস্টার রস+আলোর প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন তাঁর বিভিন্ন বইয়ের নামের মাধ্যমে। প্রতিভা! কাল্পনিক এই সাক্ষাৎকারটি নেওয়ার গৌরব অর্জন করেছেন হুমায়ূন আহমেদের বিশিষ্ট ভক্ত আদনান মুকিতআপনার কাছে ‘সাক্ষাৎকার’ শব্দটার মানে কী?  বিপদ।পরীক্ষায় সব সময় যা পেয়েছেন— শূন্য।প্রচণ্ড রোদে আজকাল যা খুঁজে পান না— শ্যামল ছায়া।আজ আপনার একদিন কি... অনিল বাগচীর একদিন।হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, ১, ২, ৩... হ্যালো... মিসির আলি, আপনি কোথায়?ঘুম থেকে উঠে প্রকৃতির তীব্র ডাকে সাড়া দিতে গিয়ে দেখলেন, কেউ একজন টয়লেট দখল করে বসে আছে। কী করবেন? অপেক্ষা।ঘরে ভূত এলে কোথায় গিয়ে লুকান? দরজার ওপাশে।বাংলাদেশ ডাক বিভাগের ডাকপিয়ন সম্পর্কে কী বলবেন? সে আসে ধীরে।কোথায় থাকতে সবচেয়ে ভালো লাগে? তোমাদের এই নগরে।ছোটবেলায় কী হতে চেয়েছিলেন? কবি।হলজীবনে ডাইনিংয়ে তরকারির সঙ্গে বোনাস হিসেবে কী পেতেন? পোকা।রাস্তার জ্যামে আটকে থাকলে কী হতে ইচ্ছা করে? উড়ালপঙ্খী।দেখতেই পাচ্ছেন, আমি বেশ লম্বা। আর লম্বা মানুষের বুদ্ধি থাকে হাঁটুতে। আচ্ছা, বলুন তো, হাঁটুর ইংরেজি কী? নি।আপনি কী দিয়ে লেখেন? বল পয়েন্ট।স্ত্রী শপিংয়ে যেতে চাইলে প্রায়ই বলেন— আজ আমি কোথাও যাব না।আপনার চোখে এটা কী? মিসির আলীর চশমা।ছোটবেলায় চুরি করে আচার খাওয়ার সময় ভাবতেন— কোথাও কেউ নেই।এ দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর হাতের— পুতুল।বিড়াল এবং স্বামী-স্ত্রীর জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত কোনটি? বাসর।লোডশেডিংয়ের সময় শুনতে ইচ্ছা করে— অন্ধকারের গান।ঠিক এই মুহূর্তে একেবারেই সহ্য করতে পারছেন না কাকে? তোমাকে।কিন্তু আমার প্রশ্ন তো শেষ হয়নি, বাকি প্রশ্নগুলো কবে করব? অন্যদিন।পাঠকদের উদ্দেশে কী বলবেন? তোমাদের জন্য ভালোবাসা।