একটি করে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে হয় এ বছরই সবচেয়ে ভালো হলো প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। ৪, ৫ ও ৬ নভেম্বর সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ওই দিনগুলো ছাড়া আরও কয়েকটি দিনেও অনুষ্ঠান করেছে বন্ধুসভা। এবারই সবচেয়ে বেশি জায়গায় অনুষ্ঠান হয়েছে। মোট ১০১ জায়গায়।
অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল বন্ধুসভার একটি ভালো কাজ, সাংস্কৃতিক আয়োজন, শোভাযাত্রা, আলোচনা ইত্যাদি। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বন্ধুসভার একটি ভালো কাজ। প্রায় সব বন্ধুসভা এই ভালো কাজে অংশ নিয়েছে। চিকিৎসা ক্যাম্প, পুকুর-নদীর আবর্জনা পরিষ্কার করা, রাস্তা-ঘাট সংস্কারসহ নানা ধরনের কাজ করেছেন বন্ধুরা।
শুধু ভালো কাজের দিক বিবেচনা করে এ বছর ২০ বন্ধুসভাকে সেরা ঘোষণা করা হবে। আগামী রোববার বন্ধুসভার পাতায় সেরা বন্ধুসভার নাম প্রকাশিত হচ্ছে।
একটি বিষয় মনে করিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি। আগামী ডিসেম্বর মাসে সারা দেশের সব বন্ধুসভার নতুন কমিটি হচ্ছে। নতুন কমিটির পুরো তালিকা আমাদের হাতে এসে পৌঁছাতে হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। সঙ্গে পাঠাতে হবে ২০১৭ সালের পুরো কার্যক্রমের বিস্তারিত বিবরণ। তাই এখন থেকেই প্রস্তুতি নিতে বলি।
শুরু হচ্ছে শীতের মৌসুম। নানা অনুষ্ঠান আয়োজনের সময়। আমাদের প্রত্যাশা, চাই এই সময়ে প্রতিটি বন্ধুসভা একটি করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।