একটি কাঁঠাল তিনটি বিজ্ঞাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার আগে যার মাথায় কাঁঠাল ভাঙবেন, নিশ্চিত হয়ে নিন লোকটি আমজনতা কি না। কারণ, একমাত্র আমজনতার মাথাই কাঁঠাল ভেঙে খাওয়ার মতো যথেষ্ট উপযুক্ত। আমজনতা যদি তাদের মাথায় কাঁঠাল ভাঙায় আপত্তি তোলে তাহলে আরেক বিশেষ ধরনের তাল ফল ‘হরতালের’ আশ্রয় নিতে পারেন। আমজনতাকে ‘হরতাল’ নামক ফলটি খাওয়ালেই তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যাবে নিশ্চিন্তে।গাছের কাঁঠালের পাশাপাশি রাজনীতির কাঁঠালও (পড়ুন ভোট) খাওয়ার উপযোগী হয়ে যাচ্ছে। গাছে যখন কাঁঠাল, তখন গোঁফে তো তেল দিতেই হবে। তাই আমরা এনেছি নিজস্ব ঘানিতে প্রস্তুতকৃত খাঁটি গোঁফের তেল। যাঁদের গোঁফ নেই, তাঁরা নকল গোঁফ লাগিয়ে নিন।