একটি নতুন বন্ধুসভার যাত্রা শুরু

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ব্যবসায় অনুষদ বিভাগ ধানমন্ডি শাখার কালচারাল ক্লাব গত ২১ মার্চ ‘আলোকিত বন্ধুত্বে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ’—স্লোগানে প্রথম আলো বন্ধুসভার সঙ্গে তাদের কর্মকাণ্ডের নতুন ধারার সূচনা করে। সেই উদ্দেশ্যেই গঠন করা হয় এনইউবি বন্ধুসভা। সেটি ওই দিন থেকেই তাদের কাজ শুরু করে এই নামে। ওই দিন দুপুরে এনইউবির ধানমন্ডি শাখায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মাধ্যমে প্রথম আলো বন্ধুসভার সঙ্গে তাদের পথ চলা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনইউবি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়টির সহ–উপাচার্য আনোয়ার-উল করিম। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন দন্ত্যস রওশন। সভাপতিত্ব করেন ব্যবসায় অনুষদের ডিন মুস্তাফা কামাল।
দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যবসায় অনুষদ বিভাগ ধানমন্ডি শাখার কালচারাল ক্লাব আয়োজন করেছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের। নাচ, গান, অভিনয়, আবৃত্তি—সবই ছিল সেদিনের সেই চমৎকার আয়োজনে।
এরই মধ্যে এনইউবি বন্ধুসভার সদস্যরা বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন।
এনইউবি বন্ধুসভা