মুত্রনালি সংক্রমণ একটি পরিচিত রোগ। যেকোনো বয়সের মানুষের হতে পারে এ রোগ। তবে আমাদের দেশে সাধারণত মেয়েদেরই এ সমস্যা হয় বেশি। মূত্রনালির সংক্রমণ মানে প্রস্রাবে সংক্রমণ। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ রোগটির অপর নাম ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন।উপসর্গ প্রস্রাবে জ্বালা-পোড়া তলপেটে ব্যথা প্রস্রাবের রাস্তায় ব্যথা দুই ঊরুর নিচের দিকে ব্যথা কখনো কখনো কাঁপুনি হতে পারে জ্বর জ্বরভাব বা উচ্চমাত্রার জ্বরও হতে পারে হলদে বা লালচে রঙের প্রস্রাব হতে পারে প্রস্রাবে দুর্গন্ধ ও ঘনত্ব বেশি হতে পারে। মাঝে মাঝে প্রস্রাবের পরিমাণ কমেও আসতে পারে। ক্ষুধামান্দ্য ও বমিভাবও অনেকের থাকে।কারণ ও প্রতিকার যানজটে বা পর্যাপ্ত পাবলিক টয়লেট না থাকায় চলতি পথে নারীরা অনেক সময় দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখে। এর ফলে এই সংক্রমণ হতে পারে। এ ছাড়া অপরিষ্কার ও অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহারের কারণেও সংক্রমণের আশঙ্কা থাকে। পর্যাপ্ত পরিমাণ পানি পানের অভাবে দেহে দেখা দেয় পানিশূন্যতা। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক গড়ে প্রায় দেড় লিটার পানি পান করা উচিত। পানিশূন্যতা হলে দেহের রোগজীবাণুগুলো সঠিকভাবে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হতে পারে না। দীর্ঘদিন এ অবস্থা থেকে তৈরি হয় মূত্রনালিতে সংক্রমণ। তাই প্রচুর পরিমাণে পানি পান করুন। এতে কিডনিও ভালো থাকবে। কারণ, কিডনি দেহের ছাঁকনযন্ত্র। ছাঁকন যন্ত্রকে পানি সাহায্য করে দেহের দূষিত তরলগুলোকে নিষ্কাশন করার জন্য। প্রতি মাসে নারীদের ঋতুস্রাবের সময় পর্যাপ্ত পরিমাণে পরিচ্ছন্নতার অভাবে, পুকুরে গোসল, স্যাঁতসেঁতে স্থানে বসবাস ও একাধিক ব্যক্তির সঙ্গে দৈহিক সম্পর্কের কারণে এ সংক্রমণ হতে পারে। গর্ভাবস্থায় বা অস্ত্রোপচারের পরে দীর্ঘ দিন ক্যাথেটারের মাধ্যমে মূত্র নির্গমন এবং মূত্রথলি, মূত্রনালি ও কিডনির যেকোনো ধরনের সমস্যায় হতে পারে এ সংক্রমণ। তাই গর্ভাবস্থায় প্রচুর পরিমাণে পানি পান করুন। ঋতুস্রাবের সময় সর্বোচ্চ পরিচ্ছন্নতা বজায় রাখুন। বাড়িঘরে পর্যাপ্ত আলো-বাতাস থাকতে হবে। গর্ভপাতের পরে এ সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। কয়েল বা কপারটি (একধরনের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, যা জরায়ুর ভেতরে ঢোকানো হয় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানেই থাকে) কয়েক বছর ধরে জরায়ুতে থাকলে এ সংক্রমণ হতে পারে। সন্তান প্রসবের সময় নোংরা যন্ত্রপাতি, অপরিচ্ছন্ন গজ বা কাপড় ব্যবহার করলেও এ সংক্রমণ হয়। নিয়মিত গোসলের অভাব এবং প্রস্রাবের পরে পানি ব্যবহার না করলে সংক্রমণের ঝুঁকি থাকে। শিশুদের ক্ষেত্রে ডায়াপার অতিরিক্ত ভিজেছে কি না খেয়াল রাখুন। চিকিৎসা এ সংক্রমণ এড়ানোর জন্য প্রচুর পানি পান করুন। বছরে অন্তত একবার পুরো দেহের পরীক্ষা করান। খেয়াল করুন প্রস্রাবের রং পরিবর্তন হচ্ছে কি না। জীবাণুনাশক কুসুম গরম পানিতে মিশিয়ে ব্যবহার করতে হবে। সমস্যা প্রকট হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।লেখক: চিকিৎসক