একটি ফাটক (ফেসবুকে যে নাটক)
চরিত্র: ছেলে ১, ছেলে ২, মেয়ে।মঞ্চ: ফেসবুক। নীল আর সাদা রং মিলে কিছুটা স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি করবে।দৃশ্য এক:মঞ্চে ধীরপায়ে এল একটি মেয়ে। সে হলো মেয়ে ১।এরপর এল একটি ছেলে। সে হলো ছেলে ১।মঞ্চে লেখা এল: মেয়ে ১ ওয়ান্টস টু বি ইওর ফ্রেন্ড।ছেলেটি একসেপ্ট বাটন চাপল।দৃশ্য দুই:মেয়ের স্ট্যাটাস: মন খারাপ (ব্যাকগ্রাউন্ড মিউজিক: রোমান্টিক গান)কমেন্ট:ছেলে ১: কেন, কী হয়েছে?মেয়ে ১: আম্মু বকা দিয়েছে!ছেলে ১: আহা রে! কাঁদে না। কী করছিলা?মেয়ে ১: কচু! কিছুই করি নাই। এমনি বকা দিয়েছে। আমি ছোট তো! সবাই আমাকে বকা দেয়। সবাই পচা।ছেলে আর মেয়ে ধীরে ধীরে পর্দার আড়ালে (ইনবক্সে) চলে যাবে।দৃশ্য তিন:পর্দার আড়ালে (ইনবক্সে) নড়াচড়া দেখা যাবে।দৃশ্য চার:ছেলে আর মেয়ে একসঙ্গে আবার মঞ্চে আসবে।ছেলের স্ট্যাটাস: পাইলাম, উহারে পাইলাম। (ব্যাকগ্রাউন্ড মিউজিক: লুতুপুতু রোমান্টিক গান)কমেন্ট:মেয়ে: :)ছেলে: :)মেয়ে: কাকে পাইলা?ছেলে: বলতেই হবে?মেয়ে: বুঝে নিলাম।ছেলে: তাই? হুহ।মেয়ে: তা নয়তো কী?ছেলে: :-*মেয়ে: যাহ! দুষ্টু। :pদর্শক হাততালি দেবে।মেয়ের স্ট্যাটাস: এত দিন কোথায় ছিলে? (ব্যাকগ্রাউন্ড মিউজিক: রোমান্টিক মিউজিক)কমেন্ট:ছেলে: :)মেয়ে: :)ছেলে: তুমি খোঁজ নাওনি কেন?মেয়ে: অ্যাহ! আমার এত ঠ্যাকা পড়েছে! :)ছেলে: সব আমাকে করতে হবে?মেয়ে: জি, স্যার। আপনাকেই করতে হবে :pদর্শক হাততালি দেবে।ছেলে আর মেয়ে আবার পর্দার আড়ালে (ইনবক্স) চলে যাবে।দৃশ্য পাঁচ:সিম্বলিক শট ১: মঞ্চে এসে ছেলে ১ একঝাঁক পায়রা উড়িয়ে দেবেন আকাশে। পায়রাগুলো স্বপ্নের প্রতীক।সিম্বলিক শট ২: মঞ্চে মেয়ে পিস্তল নিয়ে এসে সব কটি পায়রা গুলি করে মেরে ফেলবে। তাঁর মুখে তখন স্ক্রূর হাসি। (ব্যাকগ্রাউন্ড মিউজিক: ভায়োলিনের করুণ সুর)দৃশ্য ছয়:ধীরে ধীরে মঞ্চে আসবে মেয়েটি। অপর পাশ থেকে আসবে ছেলে ২ (প্রথমবারের মতো)। একের সঙ্গে অপরের দেখা হলো। ছেলে ১ তখন পর্দার আড়ালে।ছেলে ২ অপলক নয়নে মেয়ের দিকে চেয়ে থাকবে। মেয়েটিও তাকিয়ে থাকবে। উভয়ের হূদয় একসঙ্গে খচাৎ করে উঠল।ছেলে ২-এর ফেসবুক স্ট্যাটাস: প্রথম দেখায় প্রেম! (ব্যাকগ্রাউন্ড মিউজিক: বাঁশির মধুর সুর)কমেন্ট:মেয়ে: তাই নাকি!ছেলে ২: তাই তো মনে হচ্ছে!মেয়ে: তা কার প্রেমে পড়লেন?ছেলে ২: সে আশপাশেই আছে।মেয়ে: :)ছেলে ২: হারিয়েছি আমি তোমাতে।মেয়ে: :)দর্শক কপাল কুঁচকাবে।পর্দার আড়ালে (ইনবক্স) চলে যাবে ছেলে ২ ও মেয়ে।দৃশ্য সাত:কিছুক্ষণ পর আবার মঞ্চে আসবে তারা।ছেলে ২-এর স্ট্যাটাস: ভালোবাসার প্রহরে মুখোমুখি দুজন। (ব্যাকগ্রাউন্ড মিউজিক: রোমান্টিক রবীন্দ্রসংগীত)মেয়ে: :)ছেলে ২: :)মেয়ে: :pছেলে২: জিব দেখাও কেন?মেয়ে: তোমাকে দেখাচ্ছি নাকি। :)ছেলে ২: আমি তো দেখে ফেললাম। :)পর্দার আড়াল থেকে ধীরে ধীরে আসবে ছেলে ১। এসে কমেন্ট করবে—ছেলে ১: কী হচ্ছে?ছেলে ২: প্রেম হচ্ছে!মেয়ে: নো কমেন্ট। (কিছুটা বিব্রত)মেয়ের স্ট্যাটাস: চাই তোমায় প্রতি নিঃশ্বাসে (ব্যাকগ্রাউন্ড মিউজিক: গিটারের টুংটাং)কমেন্ট:ছেলে ২: :)মেয়ে: :)ছেলে ২: আমিও।মেয়ে: আমিও গো!ছেলে ১: বাহ!মেয়ে: ছেলে ১, কী সমস্যা তোমার?ছেলে ১: কোনো সমস্যা নাই। দেখলাম। (ব্যাকগ্রাউন্ড মিউজিক: বাঁশি)দর্শক কপাল কুঁচকাবে।পর্দার আড়ালে চলে যাবে ছেলে ২ ও মেয়ে। ছেলে ১ তখন কিংকর্তব্যবিমূঢ়।দৃশ্য আট:ছেলে ১ মঞ্চের কোণে একা একা বসে আছে। তার মনে তখন ঝড়।অন্যদিকে ছেলে ২ আর মেয়েটি মঞ্চের মাঝখানে নাচানাচি করছে।ব্যাকগ্রাউন্ডে বাজছে একটার পর একটা গান—‘তোমার বারিষ মাখা হাসি আমার...’‘উ লা লা লা। লক্ষ্মী সোনা চাঁদের কণা...আ আ আ...’গান শেষ হলে পঞ্চম দৃশ্যে মারা যাওয়া পায়রা দিয়ে ছেলে ২ আর মেয়েটি লাঞ্চ সেরে ফেলবে।ছেলে ১ এসব দেখে আস্তে আস্তে মঞ্চ থেকে আড়ালে চলে যাবে।দর্শক তখন হাত তালি দিয়েই যাচ্ছে।সমাপ্ত