একটি ভালো কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ‘বন্ধুসভার একটি ভালো কাজ’–এর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো।

কুড়িগ্রাম: বন্যায় ঘোগাদহ ঘাট থেকে ভগবতীপুর, রসুলপুর ব্যপারীরচর যাওয়ার একমাত্র কাঁচা রাস্তাটি বিভিন্ন স্থানে ভেঙে যায়। রাস্তাটি বিভিন্ন স্থানে ভাঙা থাকার কারণে চরের মানুষ নানা সমস্যায় পড়ে। বন্ধুসভার বন্ধুরা আধা কিলোমিটার রাস্তা মাটি ফেলে সংস্কার করে দেন

বাগেরহাট: দড়াটানা নদীদূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালিয়েছে বাগেরহাট বন্ধুসভা।

খুলনা: ছিন্নমূল শিশুদের মধ্যে পরিচ্ছন্নতা উপকরণ নেইলকাটার, টুথব্রাশ ও টুথপেস্ট বিতরণ করা হয়।

গোপালগঞ্জ: কোটালীপাড়ার উনশিয়া গ্রামে কবি সুকান্তের পূর্বপুরুষের ভিটায় তাঁর আবক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর
গোপালগঞ্জ: কোটালীপাড়ার উনশিয়া গ্রামে কবি সুকান্তের পূর্বপুরুষের ভিটায় তাঁর আবক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর

রাজশাহী: রাজশাহী নগরের ২৪ নম্বর ওয়ার্ডে গাছ থেকে পেরেক ও সাইনবোর্ড অপসারণ করে।

লোহাগড়া: পাঁচজন ভিক্ষুককে বন্ধুসভার উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বগুড়া: করতোয়া নদীর ময়লা পরিষ্কার করে বগুড়া বন্ধুসভা
বগুড়া: করতোয়া নদীর ময়লা পরিষ্কার করে বগুড়া বন্ধুসভা

কলাপাড়া: নান্নু মিয়া নামের এক প্রতিবন্ধীকে ক্ষুদ্র ব্যবসার জন্য অর্থ দেওয়া হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

নওগাঁ: নওগাঁ বন্ধুসভা আয়োজিত নাটকের টিকিট বিক্রির ষাট হাজার টাকা বড় মহেশপুর আদিবাসী স্কুল কমিটির কাছে তুলে দেয়
নওগাঁ: নওগাঁ বন্ধুসভা আয়োজিত নাটকের টিকিট বিক্রির ষাট হাজার টাকা বড় মহেশপুর আদিবাসী স্কুল কমিটির কাছে তুলে দেয়

লক্ষ্মীপুর: পথশিশুদের টুথপেস্ট, টুথব্রাশ দেওয়া হয়।

ময়মনসিংহ: ত্রিশালে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসক মাহমুদুর রহমান প্রায় ১০০ রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেন।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়: ট্রাফিক জনসচেতনতা তৈরির লক্ষ্যে বন্ধুরা প্রচারণার কাজ করে
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়: ট্রাফিক জনসচেতনতা তৈরির লক্ষ্যে বন্ধুরা প্রচারণার কাজ করে

পঞ্চগড়: ২০০ মিটার রাস্তা মেরামত করেছেন বন্ধুসভার বন্ধুরা।

ঠাকুরগাঁও: শহীদ মো. আলী এবং অপরা​েজয় একাত্তর নামক দুটি স্মৃতিস্তম্ভ পরিষ্কার করেছেন বন্ধুরা।

সিআরপি (সাভার): হুইলচেয়ার ব্যবহারকারীদের মধ্যে বাস্কেট বল প্রতিযোগিতার আয়োজন করে
সিআরপি (সাভার): হুইলচেয়ার ব্যবহারকারীদের মধ্যে বাস্কেট বল প্রতিযোগিতার আয়োজন করে

ঝালকাঠি: ঝালকঠি শহরে গাছে গাছে পাখির নিরাপদ আবাসের ব্যবস্থা করে।

বরগুনা: শহীদ মিনার ও এর আঙিনা পরিচ্ছন্ন করেছে।

যশোর: বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে স্কুলের আঙিনা পরিষ্কার করার উদ্যোগ নেয়।

কেশবপুর: পশ্চিম সারুটিয় গ্রামে পাখির বসবাসের জন্য ঝুড়ি টাঙিয়ে দেয়
কেশবপুর: পশ্চিম সারুটিয় গ্রামে পাখির বসবাসের জন্য ঝুড়ি টাঙিয়ে দেয়

সিরাজগঞ্জ: প্লাস্টিকের বোতল দ্বিতীয়বার না ব্যবহার করতে প্রচারণা চালিয়েছেন।

দিনাজপুর: হাঁস-মুরগির রোগ প্রতিরোধ ও জমিতে কীটনাশকের ব্যবহার ও উন্নত জাতের ফসলের ফলন নিয়ে পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে শতাধিক কৃষকের মধ্যে ছয় ধরনের ফসলের বীজ বিতরণ করা হয়।

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার বীরাঙ্গনা রবিদাস ফুলমতিকে (৭৩) একটি শাড়ি ও কম্বল দেওয়া হয়।

নাটোর: নাটোর বন্ধুসভার বন্ধুরা নাটোর সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন করে দিয়েছেন।
নাটোর: নাটোর বন্ধুসভার বন্ধুরা নাটোর সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন করে দিয়েছেন।

নীলফামারী: সরকারি শিশু পরিবারের সদস্যদের আনন্দ দিতে তাদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেন।

রংপুর: ‘আসুন, আমাদের শহরকে ধূমপানমুক্ত ও পরিচ্ছন্ন রাখি’ শিরোনামে সচেতনতামূলক তিন হাজারের অধিক প্রচারপত্র বিলি করা হয়।

জামালপুর: বৃক্ষ রোপণ করেন বন্ধুরা।

পাবনা: শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করেন।

মংলা: পুকুর পরিষ্কার করা হয়। ওই অঞ্চলের ছয়টি গ্রামের মানুষ পুকুরটির পানি পান করে।
মংলা: পুকুর পরিষ্কার করা হয়। ওই অঞ্চলের ছয়টি গ্রামের মানুষ পুকুরটির পানি পান করে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: পথশিশুদের নিয়ে কেক কাটে।

গৌরনদী (বরিশাল): গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

সান্তাহার (বগুড়া): স্বাধীনতা মঞ্চ পরিষ্কার করেছেন সান্তাহার বন্ধুসভার বন্ধুরা।

সরিষাবাড়ী (জামালপুর): সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সিএনজিচালিত ও অটোবাইকচালকদের প্রশিক্ষণ প্রদান করেছ সরিষাবাড়ী বন্ধুসভা।

চাঁদপুর: ১৭০ জন এতিম শিশুর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। রক্ত পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী
চাঁদপুর: ১৭০ জন এতিম শিশুর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। রক্ত পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী

বেড়া (পাবনা): বেড়া পৌর এলাকার সাতজন ধূমপায়ী ধূমপান না করার জন্য শপথ নেন।

নালিতাবাড়ী (শেরপুর): খলচন্দা কোচপাড়া গ্রামের শিশুদের নিয়ে কেক কাটেন।

যাত্রাবাড়ী: মিলন হোপ নৈশ বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।

নারায়ণগঞ্জ: সমগীত পাঠশালার পথশিশুদের শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করে
নারায়ণগঞ্জ: সমগীত পাঠশালার পথশিশুদের শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করে

ইস্টার্ন ইউনিভার্সিটি: ময়মনসিংহের একজন অসহায় দরিদ্র কৃষকের অপারেশনের জন্য অর্থ প্রদান করে।

গোয়ালন্দ (রাজবাড়ী): বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তাটি মাটি ও ইটের সুরকি দিয়ে সংস্কার করে।

সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুর কলেজ চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

শিক্ষাউপকরণ বিতরণ করেছে যেসব বন্ধুসভা: টাঙ্গাইল, ফেনী, খাগড়াছড়ি, সিলেট, পটুয়াখালী, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

গ্রন্থনা: হাসানমাহমুদ