একটি শহীদ মিনারের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুল পর্যায়ে দেশের প্রথম শহীদ মিনার নির্মিত হয় কধুরখীল উচ্চবিদ্যালয়ে। ১৯৬৫ সালের ২০ ফেব্রুয়ারি রাতে এক দল শিক্ষার্থী পুলিশ ও শিক্ষকদের রক্তচক্ষু উপেক্ষা করে তৈরি করেছিলেন এই শহীদ মিনার l প্রথম আলো
স্কুল পর্যায়ে দেশের প্রথম শহীদ মিনার নির্মিত হয় কধুরখীল উচ্চবিদ্যালয়ে। ১৯৬৫ সালের ২০ ফেব্রুয়ারি রাতে এক দল শিক্ষার্থী পুলিশ ও শিক্ষকদের রক্তচক্ষু উপেক্ষা করে তৈরি করেছিলেন এই শহীদ মিনার l প্রথম আলো

১৯৬৫ সালের কথা। আইয়ুব খানের অপশাসনে বিক্ষুব্ধ বাংলার মানুষ। সেই বিক্ষোভের আগুন যেন ফেব্রুয়ারি মাসে দ্বিগুণ জ্বলে উঠল। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীলেও তার অাঁচ পড়ল। ২০ ফেব্রুয়ারি রাতে কধুরখীল উচ্চবিদ্যালয়ের এক দল শিক্ষার্থী পুলিশ ও শিক্ষকদের রক্তচক্ষু উপেক্ষা করে তৈরি করেছিলেন শহীদ মিনার। ওই বিদ্যালয়ের বর্তমান শিক্ষক এবং সেদিন শহীদ মিনার তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানান, এটি ছিল স্কুল পর্যায়ে দেশের প্রথম শহীদ মিনার। এ ব্যাপারে রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়ে বাংলা একাডেমির কাছে আবেদন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
অ্যাডর্ন পাবলিকেশন থেকে প্রকাশিত মহান একুশে সুবর্ণজয়ন্তী গ্রন্থে সংকলিত এম এ বার্নিকের লেখা ‘জেলায় জেলায় শহীদ মিনার’ প্রবন্ধেও এই তথ্য আছে। ওই প্রবন্ধে আরও উল্লেখ করা হয়, শহীদ মিনার নির্মাণের সঙ্গে যুক্ত থাকার অপরাধে সৈয়দ আবুল হাসান ও সৈয়দ নুরুল হুদাকে ওই বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। এ ছাড়া শহীদ মিনার নির্মাণের কারণে স্কুলটির জন্য বিজ্ঞান শিক্ষার বরাদ্দও ওই বছর বাতিল করা হয়েছিল।
ষাটের দশকে বোয়ালখালী উপজেলার ছাত্র ইউনিয়নের নেতা মো. সৈয়দুল আলম বর্তমানে জাসদের কেন্দ্রীয় নেতা। সে সময় অনেকের সঙ্গে শহীদ মিনারটি তৈরিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তাঁর কাছ থেকে জানা যায়, ইট-সিমেন্ট দিয়ে তৈরি পিরামিডের মতো শহীদ মিনারটি ভেঙে ১৯৭২ সালে পুনর্নির্মাণ করা হয়।
সেদিনের ঘটনা জানতে চাইলে তিনি বলেন, ‘২০ ফেব্রুয়ারি রাতে আমরা যখন স্কুল প্রাঙ্গণে শহীদ মিনার তৈরির পরিকল্পনা নিই, তখন স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকেরা বাধা দেন। তাঁদের আশঙ্কা ছিল এর ফলে স্কুলের অনুদান বন্ধ হয়ে যাবে। কিন্তু ছাত্ররা ছিল অদম্য। রাতে শিক্ষকেরা সেখানে পাহারায় ছিলেন। ভোরের দিকে বেশ কয়েকজন ছাত্র বিদ্যালয়ের আঙিনায় ইট–সিমেন্ট দিয়ে তৈরি করেন পিরামিড আকৃতির স্তম্ভ। এর আগে দেশের কোনো স্কুলে এমন শহীদ মিনার তৈরি হয়নি।’
তৎকালীন তরুণ ছাত্র নেতা সৈয়দ নুরুল হুদা সেদিন শহীদ মিনার তৈরির অপরাধে কধুরখীল বিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা কয়েকজন কিশোরের নির্মিত শহীদ মিনার দেখতে বহু লোক এসেছিলেন ১৯৬৫ সালের ২১ ফেব্রুয়ারি সকালে। পরে আমাকে ও আমার সহপাঠী মরহুম সৈয়দ আবুল হাসানকে শহীদ মিনার নির্মাণ করার অপরাধে স্কুল থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া শহীদ মিনার নির্মাণের কারণে ওই বছর স্কুলটির বিজ্ঞান শিক্ষার বরাদ্দও বাতিল করা হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘সেই রাতে যাঁদের দুর্দান্ত সাহসে নির্মিত হয়েছিল এই শহীদ মিনার তাঁদের অনেকেই এখন বেঁচে নেই। আবার অনেকেই বার্ধক্যের কাছে হার মেনেছেন।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া বলেন, ‘বাংলাদেশের স্কুল পর্যায়ের প্রথম শহীদ মিনার এটি। আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করে ২০০৯ সালে বাংলা একাডেমির কাছে লিখিত আবেদন করেছি। এটি প্রক্রিয়াধীন রয়েছে। যেকোনো সময় এ স্বীকৃতিটা আমরা পেয়ে যেতে পারি