একটি শিশুকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোটরসাইকেলে নয় কিলোমিটার দূরে ভবানীগঞ্জ বাজারে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। যাত্রার মাঝপথে রাস্তার মোড় ঘোরার সময় চোখ পড়ল পাশের খালে। দেখলাম পানিতে লাল কী যেন ডুবছে আর ভাসছে। মোটরসাইকেল থেকে নামতেই বুঝতে আর বাকি নেই, একটি শিশু। দ্রুত পানিতে নেমে শিশুটিকে তুললাম। এতক্ষণে অনেক মানুষ জড়ো হলো। একজন মহিলা চিত্কার করে কান্না করতে করতে দৌড়ে এসে শিশুটিকে কোলে নিতে নিতে বললেন, তাঁর মেয়ে মিশু। ভেজা পাঞ্জাবি খুলে পানি ঝরাতে গিয়ে পকেটে হাত দিতেই বুঝতে পারলাম, জামা কাপড়ের সঙ্গে আমার মোবাইল, মানি ব্যাগ ভিজে একাকার। তারপর ভেজা কাপড় নিয়ে চলে গেলাম বন্ধুর সঙ্গে দেখা করতে।
আজিজুল হক
ঢাকা মহানগর বন্ধুসভা