একটুকু ছোঁয়া লাগে
শ্রীমঙ্গলের পথ একটু আঁকাবাঁকা। গাড়ি চলছে অবিরাম গতিতে। গাড়ি যখন বেঁকে যায়, শরীরটাও বেঁকে যাওয়ার অবস্থা। ‘হ্যালো দাদা, কোথায় থাকেন?’ অনেকক্ষণ বিরক্ত করছে, পিছুও ছাড়ছে না। তখন বললাম, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ‘চিন্তার কোনো কারণ নেই, গাড়ি দেখিয়ে দিচ্ছি।’ কত ঘুরিয়ে-পেঁচিয়ে নিয়ে এলেন। ওরে বাবা! লোকটা টাকা ছাড়া যেতেই চায় না। কী আর করা, ৩০ টাকা দিয়ে বিদায় দিলাম। কে জানে, গাড়িটা লোকাল হবে, তবে ভাড়া বাঁচল। মাঝপথে ভীষণ টানা বর্ষণ। যাত্রী না পেলে লস, তাই চালক বকাবকি করছেন, হেলপারদের বলছেন নিচে নেমে যাত্রী ওঠাতে। ‘দেখতেই পাচ্ছেন, বাইরে বৃষ্টি, নামলেই ভিজে যাব।’—বাধ্য হয়ে নেমে ডাকতে লাগল।দোকানের বারান্দায় দাঁড়িয়ে আছে অনেক লোক, হয়তো কোথাও না কোথাও যাবে, শুধু শুধু ভিজে এল। শ্রীমঙ্গলের পুরো টাউন যেন ডুবুডুবু অবস্থা। চা-গাছের মাথা দেখা যায় শুধু। ঘুরেফিরে আবার ঢাকায়। হানিফ এন্টারপ্রাইজ গাড়ির টিকিট কেটে উঠলাম। কোথায় সেই সকালে ঝলমল রবি ওঠা আবার এসেছে আষাঢ়, অর্থাৎ বর্ষা। পাশে কোনো রমণী এত সুন্দর সেজেগুজে একা যাচ্ছে; তবে পাশেই তো আমি। হঠাৎ বলে উঠল, ‘বাইরে বৃষ্টি হচ্ছে, জানালা বন্ধ করুন না।’ খেয়াল নেই বৃষ্টি পড়ছে, সামান্য ভিজে গেছি। এখন বৃষ্টির জন্য কিছুই দেখা যাচ্ছে না; তাই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে। হঠাৎ করে নষ্ট হলো, আবার চলতে শুরু করল। যাক, পাশে বসে আছে, আলাপ করে যাওয়া যাবে। কেন জানি, তিনি টিকিট পড়ছেন। খেয়াল করলাম, টিকিটের গায়ে লেখা, ‘সড়কপথে বিমানের ছোঁয়া’। তখন সেই অচেনা রমণীকে বললাম, কোথায় সেই বিমানের ছোঁয়া, ভিজে একাকার হয়ে বৃষ্টির ছোঁয়া পাচ্ছি।’সুবর্ণ পাথাংশ্রীমঙ্গল, সিলেট।