একদিন দেখবে তুমিই সফল হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুহম্মদ জাফর ইকবাল সমীপেষু’ বিভাগে অসংখ্য চিঠি ও ই-মেইল এসেছে। জীবন-জীবিকা, লেখাপড়া, স্বপ্ন—এসব বিষয় নিয়েই কেবল প্রশ্ন আসেনি, বিচিত্র সব প্রশ্ন এসেছে তরুণদের কাছ থেকে। সেসব থেকে অল্প কটারই জবাব দেওয়া গেল এ সংখ্যায়। ভবিষ্যতে ছাপা হবে আরও আমি একজনকে ভালোবাসি। তার সঙ্গে ফোনে কথা বললেই শুধু আমি পড়তে বসতে পারি। আমি ক্লাস টেনে পড়ি আর সে পড়ে ইন্টারমিডিয়েটে। সে বলেছে, কিছুদিন পর তার বিয়ে হয়ে যাবে। কিন্তু তাকে ছাড়া আমি বাঁচব না। আমি এখন কী করব, স্যার? নাম প্রকাশে অনিচ্ছুকদশম শ্রেণীর ছাত্র, টাঙ্গাইল।আমার ধারণা, তুমি বাঁচবে। তুমি ক্লাস টেনে পড়, নাম দেখে বুঝতে পারছি, তুমি একজন ছেলে, যদি দাড়ি, গোঁফ গজানো শুরু হয়ে থাকে তাহলে কয় দিন দাড়ি, গোঁফ না কামিয়ে লম্বা লম্বা দীর্ঘশ্বাস ফেলবে, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। ক্লাস টেনের একজন ছাত্রের তার থেকে দুই বছরের বড় একটা মেয়ের সঙ্গে প্রেম সাধারণত এভাবেই নিষ্পত্তি হয়।(তোমার এ রকম সিরিয়াস একটি প্রশ্নের উত্তর এমন লঘুভাবে দিলাম, কিছু মনে কোরো না। যদি সম্ভব হয় তাহলে মেয়েটিকে বলো, সে যেন লেখাপড়া শেষ করে কোনো একটা চাকরি নিয়ে বিয়ে করে, তাহলে যত ক্ষীণই হোক, তোমারও একটা আশা থাকবে। আমি রোমান্সের এক্সপার্ট নই, কাজেই আমার উত্তর সিরিয়াসলি নেওয়ার দরকার নেই)। আমি অর্থনীতি বিষয়ে অনার্স পড়ছি। আমি একজন স্বাপ্নিক যুবক ও কবি। কিন্তু আমি বই প্রকাশ করার কোনো পথ খুঁজে পাচ্ছি না। এ বিষয়ে কোনো উপায় কি জানাবেন?কামরুজ্জামান শিমুল[email protected]প্রকাশক বই ছাপান বই বিক্রি করে কিছু অর্থ উপার্জন করার জন্য। কাজেই তোমার কাছে প্রথম প্রশ্ন, প্রকাশক কি তোমার বই বিক্রি করে কিছু অর্থ উপার্জন করতে পারবেন? উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, পাণ্ডুলিপি নিয়ে প্রকাশকের কাছে যাও। উত্তর যদি ‘না’ হয়, তাহলে আরও লেখালেখি করো। উত্তর যদি হয় ‘জানি না’, তাহলে নিজের লেখালেখি পত্রপত্রিকায় ছাপিয়ে একটু পরিচিতি অর্জন করে নাও।আজকাল ব্লগে অনেক লেখালেখি হয়। চেষ্টা করে দেখো। নিজের লেখার মান যাচাই করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটা। আমার বয়স ২৩ বছর। জীবনের চাকা সচল রাখতে ঢাকায় এসেছি প্রায় ১০ বছর। কর্মজীবনে কাজের পাশাপাশি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে এইচএসসি পড়ছি এবং পিয়ন পদে কাজ করছি। আমার স্বপ্ন কম্পিউটার বিষয়ে ক্যারিয়ার গঠন করা। যেমন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। এখন আমি কীভাবে এগোতে পারি?সাজ্জাদুল ইসলামগ্রিন রোড স্টাফ কোয়ার্টার, ঢাকা।[email protected] তোমার চিঠি পড়ে খুব ভালো লাগল। জীবনযুদ্ধ করে যাচ্ছ। নিজের ভবিষ্যৎ নিয়েও চমৎকার একটা স্বপ্ন দেখছ, অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে। ইন্টারমিডিয়েট শেষ করে সিসিএনএ ধরনের প্রোগ্রামে যেতে পার। আজকাল কারিগরিতেও চমৎকার সুযোগ রয়েছে। তবে মনে রাখতে হবে, শেখার আগ্রহটা কিন্তু তোমার নিজের থাকতে হবে, যদি আগ্রহ থাকে তাহলে তুমি অন্য ১০ জন থেকে ১০ গুণ বেশি শিখবে। সারা জীবন আমার আগ্রহ ছিল বিজ্ঞানের প্রতি। সেই আমি আজ ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী। যদিও সেরা একটি বিদ্যাপীঠে পড়ছি, তবু সন্দেহ জাগে, এটা কি ভুল সিদ্ধান্ত ছিল? আমার প্রশ্নটা হলো, বিজ্ঞান নিয়ে পড়তে কি বিজ্ঞানের শিক্ষার্থী হওয়া জরুরি?ঈশা করিম[email protected]তোমার স্বপ্ন ছিল বিজ্ঞান নিয়ে পড়ার, তাহলে ব্যবসা প্রশাসনে ভর্তি হওয়া নিশ্চয়ই ভুল সিদ্ধান্ত। কিন্তু যদি তোমার স্বপ্ন হতো পাস করে কোনো কোম্পানিতে ম্যানেজারের চাকরি করার, তাহলে মোটেও ভুল সিদ্ধান্ত নয়। জনপ্রিয় লেভেলে বিজ্ঞান যে কেউ পড়তে পারে, কিন্তু খাঁটি বিজ্ঞান পড়তে হলে বিজ্ঞানের ছাত্র হওয়া মোটামুটি জরুরি। আমি লেখাপড়ায় ভালো, দেখতেও ভালো। আমি ক্লাস নাইনে পড়ি। আমি সিনেমায় অভিনয় করতে চাই। কিন্তু আমার মা-বাবা এ বিষয়ে আগ্রহী নয়। স্যার, আমি কী করতে পারি?সূর্যমুখী রহমানবাদুড়তলা, কুমিল্লা‘সিনেমায় অভিনয়’ না বলে তুমি যদি বলতে ‘অভিনয়’ করতে চাই, তাহলে আমার জন্য সহজ হতো। গান গাওয়া, আবৃত্তি করা, বিতর্ক করা, অভিনয় করা—এগুলো তো লেখাপড়ার আনুষঙ্গিক বিষয়, এগুলো না করলে তো লেখাপড়াই পরিপূর্ণ হয় না। কাজেই আমি নিশ্চিত, তোমার মা-বাবা তোমাকে নিরুৎসাহিত করবেন না। তুমি যদি ভালো অভিনয় করতে পার, তখন সেটা কি মঞ্চে হবে, নাকি টেলিভিশন বা সিনেমায় হবে, তা দেখা যাবে এবং সেটা অনেক পরের ব্যাপার। কাজেই আপাতত তুমি লেখাপড়া করে চিকিৎসক, ইঞ্জিনিয়ার বিজ্ঞানী, শিক্ষক, কর্মকর্তা এ ধরনের কিছু হওয়ার চেষ্টা করো। অভিনয় করার শখ বাঁচিয়ে রাখো, দেখবে একদিন শখ পূরণ হবে।তুমি ‘দেখতে ভালো’ কথাটাও লিখেছ, সে জন্য বলছি, যারা আমার প্রিয় মানুষ, তারা আসলে দেখতে ভালো না হলেও তাদের দেখতে আমার কী যে ভালো লাগে! (পৃথিবীর বড় কোনো কাজে চেহারার কোনো ভূমিকা নেই।) আমি প্রসিদ্ধ একটি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি। কিন্তু আমার আগ্রহ ছিল পদার্থবিজ্ঞান পড়ার। আমার পরিবার না চাওয়ায় তা সম্ভব হয়নি। আমি নিজে নিজেই পদার্থবিজ্ঞান পড়ি। ভবিষ্যতে বিদেশে গিয়ে পদার্থবিজ্ঞান বিষয়ে পড়তে চাই। আপনার পরামর্শ কী?লায়লা ইসলাম[email protected]ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন, কাজেই অসম্ভব কিছু নয়। আমি যেখানে পদার্থবিজ্ঞানে পিএইচডি করেছি, সেখানে আমার সহপাঠী ছিল চিকিৎসক। সেও পদার্থবিজ্ঞানে পিএইচডি করেছিল। কাজেই সবই সম্ভব, সেটা নির্ভর করে কত তীব্রভাবে সেটা তুমি চাও, তার ওপর। নিজে নিজে পদার্থবিজ্ঞান পড় বলে লিখেছ, সেটা শুধু পপুলার লেভেল হলে যথেষ্ট নয়, টেক্সট বইয়ের সমস্যা সমাধান করার ক্ষমতা পর্যন্ত যেতে হবে। সাবজেক্ট জিআরইতে ভালো একটা স্কোর করতে পারলে বিদেশের অনেক বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান পড়তে দেয়।