আমি জুয়েল (ছদ্মনাম)। অষ্টম শ্রেণিতে পড়ুয়া একটা মেয়েকে পছন্দ করি। প্রথম দেখাতেই তাকে ভালো লেগে যায়। কিন্তু সাহস করে সেদিন বলতে পারিনি। ওর ক্লাসে আমার ছোট বোন পড়ে। বোনকে বলেছিলাম আমার ভালোবাসার কথা তাকে জানিয়ে দিতে। বোন বলেও ছিল। মেয়েটি রাজি না। তবুও আমি তাকে অনেক অনেক অনেক ভালোবাসি। যা ভাষায় প্রকাশ করা যাবে না। মনে মনে অপেক্ষা করে আছি। একদিন নিশ্চয় সে আমার ভালোবাসা বুঝবে। একদিন না একদিন আমাকে ভালোবাসবে। আজীবন এই অপেক্ষায় থাকব।
জুয়েল, সিরাজগঞ্জ
প্রিয় পাঠক,
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে।
ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন আপনার মনের কথা।
লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’