একনজরে কামাল লোহানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম: ২৬ জুন, ১৯৩৪। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার খান সনতলা গ্রামে।পুরো নাম: আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানীপড়াশোনা: পাবনা জিলা স্কুল থেকে মাধ্যমিক, ১৯৫২ সালে। পাবনা এডওয়ার্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক। এরপর প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি ঘটান।কর্মজীবন: দৈনিক মিল্লাত দিয়ে সাংবাদিকতার শুরু। এরপর আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। সাংবাদিক ইউনিয়নে দুদফা যুগ্ম সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে দুবার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।সাংস্কৃতিক জীবন: রবীন্দ্রজন্মশতবার্ষিকীতে অন্যান্য সংস্কৃতিসেবীর সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ। ১৯৬২ সালে ছায়ানটের সাধারণ সম্পাদক। ১৯৬৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন। ১৯৬৭ সালে ক্রান্তি সাংস্কৃতিক সংগঠন গঠন। উদীচী শিল্পীগোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা তিনি। ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সংবাদ বিভাগের দায়িত্ব পালন। বিয়ে: ১৯৬০ সালে। দীপ্তি লোহানীকে।সন্তান: তিনজন। সাগর লোহানী, বন্যা লোহানী ও ঊর্মি লোহানী।