একনজরে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন
১২১ কোটি মানুষের ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। এই দেশে রয়েছে ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। এই ৩৫টির মধ্যে চারটি রাজ্য ও কেন্দ্রশাসিত পুদুচেরির (সাবেক পণ্ডিচেরী) হতে যাচ্ছে নির্বাচন। আসাম দিয়ে নির্বাচন শুরু হয়েছে ৪ এপ্রিল থেকে। শেষ হবে ১০ মে পশ্চিমবঙ্গে। ১৩ মে একযোগে পাঁচ রাজ্যের ফল ঘোষণা করা হবে। সংক্ষেপে এই পাঁচ রাজ্যের নির্বাচনী চিত্র:পশ্চিমবঙ্গবিধানসভার মোট আসন: ২৯৪ভোটার: পাঁচ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৯৭৩ভোটকেন্দ্র: ৫১ হাজার ৯১৯প্রার্থী: প্রথম দফায় ৫৪টি আসনের জন্য ৩৮৫ জন। মোট আসন ২৯৪নির্বাচনের তারিখ: ১৮, ২৩, ২৭ এপ্রিল এবং ৩, ৭ ও ১০ মেক্ষমতায় রয়েছে: সিপিআইএমের নেতৃত্বাধীন বামফ্রন্টমুখ্যমন্ত্রী: সিপিআইএমের বুদ্ধদেব ভট্টাচার্যসম্ভাব্য ফল: ক্ষমতার বদল হতে পারে। আসতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কংগ্রেস-তৃণমূল জোট।আসামবিধানসভার মোট আসন: ১২৬ভোটার: এক কোটি ৮১ লাখ ৪৫ হাজার ৯১৩ভোটকেন্দ্র: ২৩ হাজার ৮১৩প্রার্থী: ৯৮১নির্বাচনের তারিখ: ৪ ও ১১ এপ্রিলক্ষমতায় রয়েছে: জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন জোটমুখ্যমন্ত্রী: জাতীয় কংগ্রেসের তরুণ গগৈসম্ভাব্য ফল: ক্ষমতায় থেকে যেতে পারে কংগ্রেস জোটতামিলনাড়ুবিধানসভার মোট আসন: ২৩৪ভোটার: চার কোটি ৫৯ লাখ ৫০ হাজার ৬২০ভোটকেন্দ্র: ৫৪ হাজার ১৬প্রার্থী: দুই হাজার ৫০০নির্বাচনের তারিখ: ১৩ এপ্রিলক্ষমতায় রয়েছে: ডিএমকে-জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন জোটমুখ্যমন্ত্রী: ডিএমকের এম করুণানিধিসম্ভাব্য ফল: ক্ষমতার বদল হতে পারে। আসতে পারে কুমারী জয়ললিতার এআইএডিএমকের নেতৃত্বাধীন জোটকেরালাবিধানসভার মোট আসন: ১৪০ভোটার: দুই কোটি ২৯ লাখ ৪০ হাজার ৪০৮ভোটকেন্দ্র: ২০ হাজার ৭৫৮প্রার্থী: ৭৮০নির্বাচনের তারিখ: ১৩ এপ্রিলক্ষমতায় রয়েছে: সিপিআইএমের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট বা এলডিএফমুখ্যমন্ত্রী: সিপিআইএমের ভি এস অচ্যুতানন্দনসম্ভাব্য ফল: ক্ষমতার বদল হতে পারে। আসতে পারে জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক জোট বা ইউডিএফ।পুদুচেরিবিধানসভার মোট আসন: ৩০ভোটার: আট লাখ পাঁচ হাজার ১২৪ভোটকেন্দ্র: ৮৫১প্রার্থী: ১৪৭নির্বাচনের তারিখ: ১৩ এপ্রিলক্ষমতায় রয়েছে: জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন জোটমুখ্যমন্ত্রী: জাতীয় কংগ্রেসের ভি ভাইতিলিঙ্গমসম্ভাব্য ফল: ক্ষমতায় থেকে যেতে পারে জাতীয় কংগ্রেস জোট