একমাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 অ্যান্টার্কটিকা একমাত্র মহাদেশ, যেখানে কোনো সাপ বা সরীসৃপ নেই।  ফ্রাংকলিন রুজভেল্ট একমাত্র মার্কিন প্রেসিডেন্ট, যিনি চারবার নির্বাচিত হয়েছেন।  জিরাফ একমাত্র প্রাণী, যার জন্মের সময়ই শিং থাকে।  গ্লোভার ক্লিভল্যান্ড হচ্ছেন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট, যিনি হোয়াইট হাউসেই বিয়ে করেছিলেন। হাওয়াই মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র রাজ্য, যেখানে কফি জন্মায়। জেমস বুচানন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট, যিনি বিয়ে করেননি।  লিবরা বা তুলা রাশিগুলোর একমাত্র প্রতীক, যা জড় পদার্থ।  দাঁত মানুষের শরীরের একমাত্র অঙ্গ যা ভাঙলে আপনা-আপনি ঠিক হয় না।  মানুষ বাদে ব্লাড হাউন্ড একমাত্র প্রাণী, যার সাক্ষ্য মার্কিন আদালতে গ্রহণযোগ্য। পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারে না। এ ছাড়া এটি একমাত্র পাখি, যা ঋজু ভঙ্গিতে হাঁটে।  ৪ (ফোর) একমাত্র সংখ্যা যা ইংরেজিতে লিখতে একই সংখ্যক অক্ষর লাগে। ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম, সূত্র: উইকিপিডিয়া