একা না বোকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একা চুপচাপ বসে থাকলে বিরক্তি লাগে
একা চুপচাপ বসে থাকলে বিরক্তি লাগে

কোনো কাজকর্ম ছাড়া একা একা সময় কাটানো যে কত ভয়াবহ রকমের বিরক্তিকর! তারই প্রমাণ মিলেছে সাম্প্রতিক এক গবেষণায়। গবেষণায় দেখা গেছে, টানা ১৫ মিনিট চুপচাপ বসে বসে নিজের কাজ নিয়ে ভাবার চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা ভাবাটাকেও এর চেয়ে কম বিরক্তিকর বলে মনে করছেন অনেকেই। এ দেশের বহুল প্রচলিত ‘একা না বোকা!’ কথাটিকেই যেন নতুন করে সামনে আনল এ গবেষণা।
চুপচাপ বসে থেকে ১৫ মিনিট সময় কাটানোর বিষয়টিকে কেবল বিরক্তিরই নয়, বরং তা করতেও অপারগতা প্রকাশ করেছেন অনেকেই।
সম্প্রতি গবেষকেরা ৮০০ জন স্বেচ্ছাসেবীকে নিয়ে একটি গবেষণা করেন। এতে দেখা গেছে, কোনো ঘরের মধ্যে মোবাইল ফোন বা মিউজিক প্লেয়ার ছাড়া চুপচাপ কিছু লিখে বা পড়ে ১৫ মিনিট সময় কাটাতেও বিরক্ত বোধ করছেন অনেকেই। গবেষণায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের বেশ কয়েকজনই এভাবে চুপচাপ বসে থাকার পরিবর্তে মৃদু বৈদ্যুতিক শক নেওয়টাকেও শ্রেয় জ্ঞান করছেন। এমনকি চুপচাপ বসে থাকলে টাকা-পয়সা মিলবে, এমন প্রলোভনেও কাজ আসেনি। বরং এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অনেকেই।

গবেষকেরা বলছেন, এখন অনেকেই তৎ​ক্ষণাৎ ঘটনাস্থলে মনের মধ্যে থেকে বিনোদন খুঁজে নেওয়ার বিষয়টি কঠিন বলে মনে করেন। চুপচাপ বসে থেকে বিরক্তি উৎপাদন করার চেয়ে অনেকেই বিরক্তি কাটাতে শক নেওয়ার কথা বলেন। অনেক সময় কোনো উদ্দীপনা না থাকার চেয়ে নেতিবাচক উদ্দীপনাকেই গ্রহণ করতে প্রস্তুত থাকে মানুষ।
গবেষকেরা দাবি করেছেন, আজকের যুগে মানুষের মোবাইল, ট্যাবের মতো পণ্যগুলোকে বিরক্তি কাটাতে ব্যবহার করছে। এখন মানুষ একা একা শুধু চিন্তা করেই আর অলস বসে থাকতে চায় না। এটি সব বয়সের নারী-পুরুষের বেলায় খাটে।