একাডেমি অব পারফর্মিং আর্টসের ‘গোধূলির আলো’
একাডেমি অব পারফর্মিং আর্টস ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে গোধূলির আলো নাটকের প্রদর্শনীর আয়োজন করেছে। সমুদ্রতীরবর্তী ছোট্ট এবং পুরোনো একটি শহর। শহরের একপাশে সমুদ্রের একেবারে কাছেই হাসপাতাল। এ হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে এ নাটকের গল্প। মধ্যবয়স্ক ডাক্তার এবং কাছাকাছি বয়সের একজন রোগী। ডাক্তার পুরুষ, রোগী নারী। কিন্তু রোগী হিসেবে তার আচরণ হাসপাতালের নিয়ম-কানুনের সঙ্গে সংগতিপূর্ণ হচ্ছিল না। এখান থেকেই ডাক্তার ও রোগীর মধ্যে আলাপ শুরু। এই আলাপের সূত্র ধরে এগিয়ে চলে নাটকের গল্প। এবং ক্রমেই ডাক্তার আর রোগীর কথোপকথনের মাধ্যমে মূর্ত হতে থাকে তাদের ব্যক্তিজীবন ও সুখ-দুঃখ। রোগীর সঙ্গে নানা বিষয়ে কথা বলতে বলতে ডাক্তারও ক্রমশ বুঝতে পারে তার জীবনের শূন্যতা। গোধূলির আলো বাংলায় রূপান্তর করেছেন আনিসুজ্জামান। অভিনয়, পাণ্ডুলিপি নির্মাণ, সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন মুনির হেলাল।