একালের রানার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যানজটের শহরে অন্যের সময় বাঁচাতে কাজ করেন ​তাঁরা। ছবি: অধুনা
যানজটের শহরে অন্যের সময় বাঁচাতে কাজ করেন ​তাঁরা। ছবি: অধুনা

ধরুন, অফিসের কাজে দেশের বাইরে যাবেন। ধানমন্ডির বাসা থেকে রওনা দিয়ে বিমানবন্দরে পৌঁছে দেখলেন পাসপোর্টটাই আনা হয়নি। হাতে ঘণ্টা দুয়েক সময় আছে, কিন্তু ততক্ষণে যানজট ঠেলে কাউকে দিয়ে ধানমন্ডি থেকে পাসপোর্ট আনাটাও অনেকটা কষ্টসাধ্য। মন খারাপ করা ছাড়া আর বিশেষ কিছুই করার নেই এমন মুহূর্তে। তবে আশার বিষয় এখানেও আছে। মুঠোফোন থেকে ফেসবুকের একটি গ্রুপে গিয়ে ‘পোস্ট’ দিতে হবে। এরপর বাইসাইকেলে করে ঘণ্টা খানেকের মধ্যে পাসপোর্ট চলে আসবে বিমানবন্দরে। আর আপনি খুশিমনে উড়াল দিতে পারবেন নিজের গন্তব্যে।

পরিবেশবান্ধব বাহন হিসেবে বাইসাইকেলে এমন কাজ করার গ্রুপটির নাম ‘বাইক মেসেঞ্জারস’। শখ করে বাইসাইকেল চালানোর সঙ্গে সঙ্গে প্রতিদিনের দরকারি পণ্য থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র মানুষের কাছে পৌঁছে দেওয়াটা কাজে পরিণত করেছেন এ গ্রুপের সদস্যরা। যেকোনো পণ্য বা দরকারি কাগজ যথাস্থানে পোঁছে দেন তাঁরা।

.
.



মেসেঞ্জারস গ্রুপের প্রতিষ্ঠাতা মো. আসাদুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, ‘যানজটের নগরে সবাই চেষ্টা করেন নিজের সময়টুকু বাঁচিয়ে চলতে। যথাসাধ‌্য সময় বাঁচানোর চেষ্টা করলেও বিশেষ পরিস্থিতিতে মানুষ একটু অসহায় হয়ে পড়ে। একধরনের সামাজিক চিন্তা থেকেই ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ নেয় বাইক মেসেঞ্জার’স গ্রুপ। আমাদের মতো এখন অনেকে কাজ শুরু করেছে। র‍্যাপিডমেইল, চটজলদি এগুলোর মধ্যে উল্লেখযোগ্য।’

২০১২ সালের শুরুর দিকে বাইক মেসেঞ্জারস গ্রুপের সদস্য ছিলেন মাত্র চার-পাঁচজন। এখন প্রায় ৫০ জনেরও বেশি সদস্য পণ্য পৌঁছানোর কাজ নিয়মিত করছেন। আর সাধারণ সদস্য আছেন হাজার চারেক।

পুরুষের পাশাপাশি নারী সদস্যরাও কাজ করছেন এ গ্রুপে। এঁদের একজন তানজীন চৌধুরী। তিনিই প্রথম সদস্য, যিনি বাইসাইকেলে করে কারও বাসায় প্রথম পণ্য পৌঁছে দিয়েছিলেন সেই ২০১২ সালে। নিজে চাকরি করার পাশাপাশি অবসর সময়ে দরকারি কাগজ পৌঁছে দেওয়ার কাজ করেন। তানজীন চৌধুরী বলেন, ‘কাগজপত্রসহ অন্যান্য পণ্যও আনা-নেওয়ার কাজ করি।’

সময়ের সঙ্গে সঙ্গে গ্রুপের সদস্য আর কাজের পরিধি বেড়েছে। এখন রাজধানীর ধানমন্ডি, গুলশানসহ বিভিন্ন এলাকা থেকে এ ধরনের পণ্য আনা-নেওয়া করা হয় বাইসাইকেলে। আর এ জন্য প্রথম ১০ কিলোমিটারের মধ্যে গ্রাহককে খরচ করতে হবে ১০০ টাকা। এর পরের প্রতি পাঁচ কিলোমিটারে খরচ নেন ৫০ টাকা। ফেসবুকে এ গ্রুপের পেজে গিয়ে (www.facebook.com/groups/BikeMG ) গিয়ে এ ধরনের সেবা নেওয়া যাবে। তবে তার আগে আপনাকে গ্রুপটির সাধারণ সদস্য হতে হবে।