একুশে আগস্ট স্মরণে প্রত্যয় একাত্তরের শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতের স্মরণে প্রত্যয় ৭১–এর উদ্যোগে দিদার মার্কেটে সংগঠনের কার্যালয়ে এক শোকসভা অনুষ্ঠিত। ২১ আগস্ট অনুষ্ঠিত এই সভায় মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাইফুদ্দিন খালেদ সভাপতিত্ব করেন। সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীমা হারুন। আশুতোষ দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পরিতোষ বড়ুয়া, টি কে সিকদার, সাইফুদ্দীন খালেদ, সিজার বড়ুয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতার সূচনা লগ্ন থেকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী যে ষড়যন্ত্র চলছে, তারই ধারাবাহিকতায় একুশে আগস্টের নির্মম ঘটনা সংঘটিত হয়। বিজ্ঞপ্তি