একুশে উপলক্ষে বাতিঘরে বই উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে উপলক্ষে নগরের চেরাগিপাহাড় মোড়ের সৃজনশীল গ্রন্থবিপণি বাতিঘরে ২১ দিনব্যাপী বই উৎসব ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে। আগামী ৬ মার্চ পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা) এই উৎসব চলবে। ঢাকার বাংলা একাডেমী প্রাঙ্গণের অমর একুশে গ্রন্থমেলায় সদ্য প্রকাশিত নতুন নতুন বই চট্টগ্রামের পাঠকেরা বই উত্সব থেকে বিশেষ ছাড়ে সংগ্রহ করতে পারবেন। বিজ্ঞপ্তি।