প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ে আসন্ন একুশে বইমেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ জানুয়ারি দুপুরে মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সাত দিনব্যাপী একুশে বইমেলা উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তুতি সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে মেলা উদ্যাপন পরিষদের চেয়ারম্যান, অধ্যাপক বোরহান উদ্দিনকে মহাসচিব ও শাহাদাত হোসেনকে প্রধান সমন্বয়ক করে মেলা উদ্যাপন কমিটি গঠিত হয়। মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বারইয়াহাট পৌরসভার মেয়র মো. আবু তাহের, মিরসরাই পৌরসভার মেয়র মো. শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. নুরুল হুদা, প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথ, নুর মোহাম্মদ, শাহাদাত হোসেন লিটন, কবি মাহমুদ নজরুল প্রমুখ।