একুশে বইমেলায় বিজ্ঞানের বই
ঢাকা শহরে প্রতি মাসেই যেভাবে মেলা বসে, তাতে এই শহরকে মেলার সমার্থক শব্দ বলে ভাবা যেতেই পারে। তবে এসব মেলার মধ্যে একুশে বইমেলার কথা আলাদা করে বলতেই হয়। বছর ঘুরে যখন এই বইমেলা শুরু হয় তখন লেখক, প্রকাশক আর পাঠক-দর্শনার্থীদের মধ্যে যে স্বপ্নাতুর আবেগ-উচ্ছ্বাস আর উত্সবের আমেজ দেখা যায়, তার তুলনা মেলা ভার। এ মেলাকে ঘিরে প্রতিবছরই বিভিন্ন ধরনের বই প্রকাশিত হয়। তবে কয়েক বছর ধরে গল্প-উপন্যাস বা কবিতার পাশাপাশি বিজ্ঞান ও গণিতবিষয়ক বইয়ের বেশ চাহিদা তৈরি হয়েছে পাঠকদের মধ্যে। প্রকাশকেরাও পাঠকের এই চাহিদাকে বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছেন। সেটি গত কয়েক বছরে বিজ্ঞান ও গণিত বিষয়ের বইয়ের তালিকা দেখলেই বেশ বোঝা যায়। এবারও অবশ্য এ চিত্রের তেমন বদল ঘটেনি। চলতি বছর বিজ্ঞান ও গণিত বিষয়ের কয়েকটি বইয়ের খবর জেনে নিতে পারেন এখানে।
l রচনাসংগ্রহ: শিক্ষা ও পরিবেশ, আবদুল্লাহ আল-মুতী, প্রকাশক: অনুপম,
l সহজ ক্যালকুলাস, মুহম্মদ জাফর ইকবাল, প্রকাশক: তাম্রলিপি
l বিজ্ঞানের রাজ্যে ৯ ডজন প্রশ্ন, আব্দুল কাইয়ুম, প্রকাশক: ইউপিএল
l মজার গণিত, আব্দুল কাইয়ুম, প্রকাশক: প্রথমা
l সৌরজগৎ, আসিফ, প্রকাশক: ধ্রুবপদ প্রকাশন
l উপরিতলের গভীরে, ফারসীম মান্নান মোহাম্মদী, প্রকাশক: দিব্যপ্রকাশ
l মানব সমাজ ও বিজ্ঞান, ড. গোলাম মোরশেদ খান, প্রকাশক: সন্দেশ
l বরণীয় বিজ্ঞানী স্মরণীয় আবিষ্কার, এনায়েত রসুল, প্রকাশক: স্বরবৃত্ত
l সময়ের সংক্ষিপ্ততর ইতিহাসে, স্টিফেন হকিং ও লিওনার্দো ম্লোডেন, ভাষান্তর: আবুল বাসার, সাহিত্য প্রকাশ
l মস্তিষ্ক সম্পর্কে আমরা যেভাবে জানলাম, মূল: আইজ্যাক আসিমভ, রূপান্তর: আবুল বাসার, প্রকাশক: প্রকৃতি পরিচয়
l রোবট, মূল: আইজ্যাক আসিমভ, রূপান্তর: আবুল বাসার, প্রকাশক: প্রকৃতি পরিচয়
l অ্যানিমেশনে পদার্থবিজ্ঞান, আরিফ আহমেদ, প্রকাশক: তাম্রলিপি
l রসায়নের গোড়ার কথা, সৌমেন সাহা, প্রকাশক: অনুপম
l গণিত আমাদের কী কাজে লাগে, সফিক ইসলাম, প্রকাশক: প্রকৃতি পরিচয়
l কোয়ান্টাম ফিজিকস, আবদুল গাফফার রনি, প্রকাশক: অন্বেষা
l শৈশব-কৈশোরে গণিতের মুখোমুখি, মোস্তফা মনোয়ার, মোহাম্মদ শাহরিয়ার, ডি এম জুনায়েদ কামাল নিবিড়, মুহাইমিনুল মারুফ, শাদমান সাকিব সায়েম, প্রকাশক: অনিন্দ্য প্রকাশ
l অনুভূতিতে গণিত ও বিজ্ঞান, মুহাম্মদ খায়রুল আনাম, প্রকাশক: মাওলা ব্রাদার্স