একুশের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়ংএখানে আছে কালো, লাল ও সাদা রঙের শাড়ি, পাঞ্জাবি ও সালোয়ার-কামিজ। সুতি, খাদি, সিল্ক ও মসলিনের এসব পোশাকে রয়েছে বাংলা অক্ষর, এমব্রয়ডারি ও লেইসের কাজ। নিত্য উপহারশাড়ির পাশাপাশি কালো, সাদা ও লাল রঙের সমন্বয়ে টি-শার্ট, টপ, ফতুয়া পাওয়া যাবে এখানে।কুমুদিনীএখানে পাবেন সুতি, হাফসিল্ক, অ্যান্ডি সিল্ক, মসলিন সিল্ক এবং সিল্ক কাপড়ের শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, কুর্তা, শার্ট, শিশুদের পোশাক ইত্যাদি।কে ক্রাফটএবারের পোশাকের মোটিফে থাকছে বৃদ্ধাঙ্গুলির ছাপ এবং ছাপের ভেতরে বর্ণ ও শব্দমালার বিন্যাস। পোশাকে প্রাধান্য পেয়েছে কালো, লাল, ধূসর ও সাদা।রঙশাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, পাঞ্জাবি এবং বিশেষ ডিজাইনের টি-শার্ট ছাড়াও পাওয়া যাবে স্কার্ট-টপস, ওড়না, ব্লাউজ পিস, শাল, সিডি, মগ ইত্যাদি।অ্যাঞ্জেলিনা অ্যাঞ্জেলিনার পোশাক-সম্ভারে সাদা, কালো, ধূসর বর্ণ প্রাধান্য পেয়েছে। সুতার কাজ করা হয়েছে পোশাকে।নগরদোলাপোশাকের নকশা করা হয়েছে বাংলা বর্ণমালার বিভিন্ন অক্ষর এবং নকশার অবলম্বনে। রং হিসেবে বেছে নেওয়া হয়েছে কালো, ছাই ও সাদা।সাদাকালোশাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া টপের সঙ্গে আরও পাবেন গয়না, মগ ইত্যাদি।