একে ধরিয়ে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই ব্যক্তি সরকারি ব্রিজ বানানোর টাকা চুরি করেছেন। বর্ণনানাম: ডাবল হোসেনবয়স: ৫৫ (বয়স চুরি করার পর)উচ্চতা: ধরা-ছোঁয়ার বাইরে ওজন: পাঁচ টন (ওনার না, এটা ওনার ব্যাংক ব্যালেন্সের ওজন)বিশেষ বৈশিষ্ট্য: বিশাল বড় গলা। তিনি বস্তাভরা টাকা দিয়ে বস্তাপচা নাটকে অভিনয় করে দর্শকদের মানসিক অত্যাচার করছেন।বর্ণনানাম: জ্বলন্ত পুকুরবয়স: ১৯ বছর (ছয় বছর ধরেই তিনি একই বয়স ধরে রেখেছেন)উচ্চতা: জুতাসহ ছয় ফুট। জুতা ছাড়া চার ফুট নয় ইঞ্চিবিশেষ বৈশিষ্ট্য: লিপস্টিকসহ কড়া মেকআপএই ব্যক্তি ’৭১ সালে মানুষ হত্যা করেও দাবি করেন তিনি মানবতাবাদী অপরাধ করেননি।বর্ণনানাম: ফাঁকা চৌধুরীবয়স: ৭৪ (তবে দাবি করেন ১৯৭১-এ তাঁর বয়স ছিল দেড় বছর)উচ্চতা: পাকিস্তানি ঝান্ডাসহ ১০ ফুট ছয় ইঞ্চিওজন: দুজন মুক্তিযোদ্ধার সমানবিশেষ বৈশিষ্ট্য: স্মৃতি, অতীতের কিছুই তাঁর মনে নেই। তিনি একজন মহান নেতা, যিনি কচি কচি নেতাদের অস্ত্র হাতে পুলিশের কাঁধে কাঁধ মিলিয়ে বিরোধীদের সহায়তা করার দায়িত্ব দিয়েছেন।বর্ণনানাম: মুখরা মফিজ উদ্দীনবয়স: রাজনীতির বয়স দুই দিনউচ্চতা: মঞ্চে বসা অবস্থায় জনগণের সামনে নয় ফুট ছয় ইঞ্চি। স্বাভাবিক অবস্থায়: পাঁচ ফুট দুই ইঞ্চি বড় নেতার সামনে: পাঁচ ফুট দুই ইঞ্চি (কোমর বেঁকিয়ে)বিশেষ বৈশিষ্ট্য: লাগামহীন মুখ।এই ব্যক্তি শেয়ারবাজারের টাকা গায়েবপূর্বক মানুষকে পথে বসিয়ে বাসায় গেছেন ঘুমোতে। বর্ণনানাম: গেলমান এম রহমান বয়স: ৬০ (শেয়ারবাজারের দরপতন হলে তাঁর বয়স কমে যায়)উচ্চতা: উচ্চতা মাপার জন্য কাছে যাওয়া যায়নিওজন: ওনার ব্যক্তিগত ওজন মাপার মেশিন জানেবিশেষ বৈশিষ্ট্য: ব্যাংকের টাকা এনে বিনিময়ে লজ্জা নামক বস্তুটি তাদের ভল্টে জমা দিয়ে এসেছেন।তিনি সারা জীবন অসংখ্য অপরাধ করেও বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছেন।বর্ণনানাম: জামাই জামাল ওরফে বন্দুক জামাল ওরফে চুলছিঁড়া জামাল ওরফে...বয়স: ৬৪, তবু অবসরে যেতে রাজি নন।উচ্চতা: উচ্চতা যা-ই হোক, সবাইকে ওনার সামনে মাথা নিচু করে কথা বলতে হয়। বিশেষ বৈশিষ্ট্য: পুলিশের আশপাশে হাওয়া খেয়ে বেড়ালেও পুলিশ তাঁকে খুঁজে পায় না।