একেই বলে শুটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজিতে আছে, প্র্যাকটিস মেইকস এ ম্যান পারফেক্ট। কিন্তু উল্টো দেশে এ কথাও উল্টে একদম পাল্টে গেছে। এত প্র্যাকটিসেও লাভ হলো না। কোনো লাশ ফেলতে পারল না রাজ্যের শাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। লজ্জা! লজ্জা! কয়েকজন আহত হলো মাত্র। আরে এ যুগে খালি আহত হওয়ায় কি আর পোষায় নাকি! একাধিক লাশ ছাড়া খবর জমে বরফ হয় না। জোশ আসে না গায়ে। ছাত্রলীগের এই সোনার ছেলেরা ক্লাসের পড়া পড়ে না, সেটা না হয় মেনে নেওয়া যায়, কিন্তু যেটা তাদের জীবিকা—এই শ্যুটিং, সেই বিষয়ে যদি পড়াশোনা না করে, শ্যুটিং বিষয়ে বইপত্র না ঘাটে; তা হলে কীভাবে হবে। একেকটা গুলির তো দাম আছে নাকি। গুলির মূল্য জীবনের চেয়ে বেশি। তাই সব ছাত্রলীগ ভাইকে বলছি, সত্যজিৎ রায়ের একেই বলে শুটিং বইটি পড়ুন, সঠিক নিয়মে শ্যুটিং করুন। গুলির অপচয় রোধ করুন।