একের পিঠে দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেল ১২.১২.১২। আবার ১০০ বছর পর দিনটি আসবে। তাই সবাই দিনটি উদ্যাপন করেছে বিভিন্নভাবে। দিনটিকে স্মরণীয় করে রাখতে আসুন দেখে নিই কে কীভাবে উদ্যাপন করল।উঠতি প্রেমিকদুপুর ১২টা ১২ মিনিটে গার্লফ্রেন্ডের ১১তম ছেলে বন্ধুদের পেছনে ফেলে ১২তম বয়ফ্রেন্ড হিসেবে ১২টি গোলাপ দিয়ে ১২ বার বলেছে, আমি তোমাকে ভালোবাসি। অবশ্য মেয়েটি ছেলেটিকে ১২টি থাপ্পড় মেরেছিল কি না, জানা যায়নি।স্কুলশিক্ষকছাত্রদের ১২ ঘরের নামতা মুখস্থ লিখতে দিয়েছেন। কেউ ভুল করলে ১২ বার কান ধরে ওঠা-বসা করার শাস্তি দিয়েছেন।ফেসবুক অ্যাডিক্ট১২.১২.১২ উদ্যাপন করতে গিয়ে ১২ বার ফেসবুক স্ট্যাটাস দিয়ে সবার হোমপেজের বারোটা বাজিয়েছে। এ ছাড়া ১২টি আননোন মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। ১২টি পেজ খোলারও সম্ভাবনা প্রচণ্ড। পোক খেয়ে ১২ জন হয়তো তাকে আনফ্রেন্ডও করে দিয়েছেন।পুরোনো প্রেমিকঅবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৯+৬=১৫ থেকে ৩ বাদ দিয়ে ১২.১২.১২ তারিখে ১২ বার কবুল বলে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বাধীন জীবনের চিরতরে বারোটা বাজিয়েছেন।চিরাচরিত ব্যাচেলরদুপুর ১২টা ১২ মিনিটে ঘুম থেকে উঠে ১২টা হাই তুলে টুথপেস্ট দিয়ে ১২ বার দাঁত ব্রাশ করে ১২ গ্লাস পানি খেয়েছেন। মানিব্যাগে ১২ টাকা থাকার কারণে ১২ মাসের মতো সেদিনও বাইরে বের হননি।তরুণ কবিরাত ১২টা ১২ মিনিটে ১২টি মেয়েকে ফোন করে নিজের সদ্য লেখা ১২টি কবিতা ১২ বার পড়ে শুনিয়েছেন। যার ফলস্বরূপ ১২টি মেয়েই তাদের সিম চেঞ্জ করার উদ্যোগও নিয়েছেন।ডাক্তারমাত্র ১২টি রোগী দেখে ১২ বার মিষ্টি করে হেসে সব রোগীকে ১২ মাসি ফল খাওয়ার উপদেশ দিয়েছেন।মুঠোফোন কোম্পানি১২ টাকা রিচার্জে ১২ মিনিট ফ্রি এবং ১২ মেগাবাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ ছাড়াও ১২টি এসএমএস ফ্রি দিয়েছেন। তবে ১২টি শর্ত প্রযোজ্য অফারে সাবস্ক্রাইবারেরও ১২টা বেজেছে।পুরোনো দম্পতিদীর্ঘ ১২ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটিয়ে ১২ বছরের জমজ দুই সন্তানকে দুজন ভাগ করে নিয়ে আলাদা হয়ে গিয়েছেন।রস+আলোর সম্পাদকলেখাটা ১২ বার পড়ে ১২ সেকেন্ড অপেক্ষা করে ১২টি মিষ্টি হাসি দিয়ে ১২ বার ভেবেছেন এমন লেখা রস+আলোতে ছাপা হবে কি?